উত্তর ২৪ পরগনার সঙ্গে তাল মিলিয়ে করোনা বাড়ছে কলকাতায়, ৫ জেলায় গ্রাফ ঊর্ধ্বমুখী

দৈনিক করোনা সংক্রমণে উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংকে টপকে শীর্ষে উঠে এল কলকাতা। দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণও বেড়ে কলকাতা-উত্তর ২৪ পরগনার কাছাকাছি।

উত্তর ২৪ পরগনার সঙ্গে তাল মিলিয়ে ফের করোনা বাড়ছে কলকাতায়। বাংলার ৫ জেলায় গ্রাফ ঊর্ধ্বমুখী করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে। দৈনিক করোনা সংক্রমণে উত্তর ২৪ পরগনা এদিনও শীর্ষে। তারপরেই রয়েছে কলকাতা। এরপর দার্জিলিংয়ের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণও উদ্বেগ বাড়াচ্ছে। বাংলার ৫ জেলায় ৫০-এর উপরে সংক্রমণ হয়েছে।

উত্তর ২৪ পরগনার সঙ্গে তাল মিলিয়ে করোনা বাড়ছে কলকাতায়

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র সামান্য উপরে রয়েছে। বাংলায় ৭০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮২ জন। উত্তর ২৪ পরগনায় ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমিত ৬০ জন। দক্ষিণ ২৪ পরগনার উপরে রয়েছে দার্জিলিং। সেখানে ৭৯ জন সংক্রমিত হয়েছেন একদিনে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১১৪৩০। এদিন কলকাতায় ৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৮৬ জনের। এদিন মৃত্যু হয়েছে একজনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৫৫৭৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮৬৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬০ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২০৪২৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৮ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৯৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৪৬৪৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৮০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৬০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৬৭৭৯ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪৮৯৮৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩১ জন। হুগলিতে ৪৩ জন বেড়ে আক্রান্ত ৮২০২৭৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৯ জন, কোচবিহারে ৩৪ জন, দার্জিলিংয়ে ৭৯ জন, কালিম্পংয়ে ৮ জন, জলপাইগুড়িতে ৫১ জন, উত্তর দিনাজপুরে ৮ জন, দক্ষিণ দিনাজপুরে ২ জন, মালদহে ৫ জন, মুর্শিদাবাদে ৪ জন, নদিয়ায় ৪০ জন, বীরভূমে ৪ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ৩২ জন, ঝাড়গ্রামে ৯ জন, পশ্চিম মেদিনীপুরে ৪২ জন, পূর্ব মেদিনীপুরে ৪৭ জন, পূর্ব বর্ধমানে ১১ জন, পশ্চিম বর্ধমানে ১৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+