'পরিযায়ী শ্রমিকরা আমাদের ছেলে, কিন্তু বাংলার স্বাস্থ্যও তো দেখতে হবে ', মুখ খুললেন ফিরহাদ

'পরিযায়ী শ্রমিকরা আমাদের ছেলে, কিন্তু বাংলার স্বাস্থ্যও তো দেখতে হবে ', ফিরহাদ হাকিম দিলেন বড় বার্তা

আম্ফানের উদ্ধার কাজ নিয়ে তাঁর বিরুদ্ধে সুর কার্যত চড়িয়ে দিয়েছেন রাজ্যের আরও একমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সাধন পণ্ডে। ক্ষোভ উঠে এসেছে দলীয় নেতা ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কথায়। এমন পরিস্থিতিতে কলকাতার প্রশাসক ফিরহাদ হাকিম বেশ বিপর্যস্ত। এদিকে, কলকাতায় হুহু করে বড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় মানুষের কাছে হাত জোড় করে ফিরহাদ হাকিম জানালেন বড় বার্তা।

 লকডাউন মানা নিয়ে বার্তা

লকডাউন মানা নিয়ে বার্তা

আম্ফানের ত্রাণ কার্যে এসে মানুষ সোশ্যাল ডিসটেন্সিং কার্যত মানছেনই না! এমন অভিযোগ কলকাতা ঘিরে উঠছে। সেই মর্মে শহরের প্রশাসক ফিরহাদ হাকিম হাত জোড় করে সকলকে সোশ্যাল ডিসটেন্সিং পালন করতে আর্জি জানান।

 'আম্ফান চলে গিয়েছে..'

'আম্ফান চলে গিয়েছে..'

কলকাতার প্রশাসন জানিয়েছেন, আম্ফান চলে গিয়েছে, কিন্তু কোভিড রয়ে গিয়েছে, ফলে এই বিপত্তি মোকাবিলায় সোশ্যাল ডিসটেন্সিং যে একমাত্র হাতিয়ার তা মনে করিয়ে দিয়েছেন ববি হাকিম।

আশার বার্তা

আশার বার্তা

ফিরহাদ হাকিম জানিয়েছেন, যে সুস্থতার বিচারে জাতীয় গড় থেকে আমাদের শহরের সুস্থতার গড় অনেক বেশি। ৪৮ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন শহরে। ফলে সেটা কলকাতার জন্য আশার কথা।

 সহযোগিতার বার্তা

সহযোগিতার বার্তা

কলকাতাকে কোভিড মুক্তি করতে মাস্ক পরা, সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখা সহ বহু জিনিস ও লকডাউন মেনে চলা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি জানান, হাইড্রোক্সিক্লোরোকুইন থেকে আর্সেনিক, হোমিওপ্যাথি ওষুধ সমস্ত কিছুই প্রয়োগ করা হয়েছে শহরে।

পরিযায়ী শ্রমিক প্রসঙ্গ

পরিযায়ী শ্রমিক প্রসঙ্গ

'তাঁরা আমাদের ছেলে, কিন্তু সাথে সাথে বাংলার স্বাস্থ্য দেখতে হবে', এভাবেই পরিযায়ী শ্রমিকদের রাজ্যে আসা প্রসঙ্গকে নিয়ে বক্তব্য রাখেন ফিরহাদ হাকিম। তাঁর মতে , যদি রাজ্য মুহূর্তে গুজরাত কিম্বা মহারাষ্ট্র হয়ে যায় করোনার সংক্রমণে, তাহলে কি তা আনন্দের হবে? প্রশাসকের দাবি, পরিযায়ীদের আশ্রয় দেওয়ার জন্য যে পরিকাঠামো দরকার, তা একদিনে তৈরি হয়না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+