ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা মেরে ঢুকে গেল মিনিবাস, মৃত এক-আহত বহু যাত্রী
রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা। বাইক আরোহীকে ধাক্কা মেরে ফোর্ট উইলিয়মের পাঁচিল ভেঙে ঢুকে গেল মিনিবাস। ঘটনায় গুরুতর আহত ১২ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে
রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা। বাইক আরোহীকে ধাক্কা মেরে ফোর্ট উইলিয়মের পাঁচিল ভেঙে ঢুকে গেল মিনিবাস। ঘটনায় গুরুতর আহত ১২ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।
Recommended Video
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কার্যত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয় বাসে আটকে থাকা যাত্রীদের।

আজ থেকে বাস চালানোর অনুমতি দেওয়া হয়
আজ বৃহস্পতিবার থেকে বাস চালানোর অনুমতি দেওয়া হয়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস এবং মিনিবাস চালানোর ছাত্রপত্র দেওয়া হয়। কার্যত দেড় মাস পর এই বাস চালানোর ছাত্রপড় মেলে। কিন্তু প্রথম দিনেই শহরের বুকে কার্যত ভয়াবহ দুর্ঘটনা। একেবারে ফোর্ট উইলিয়মের দেওয়ালে ধাক্কা মেরে ঢুকে গেল আস্ত একটা মিনিবাস। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, এক বাইক চালককে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। কারোর মতে, বাসের চালক মদ্যপ অবস্থাতেই গাড়ি চালাচ্ছিল। যার কারণে এই দুর্ঘটনা।

মৃত এক
ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত ওই ব্যক্তি কলকাতা পুলিশের আধিকারিক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, মেটিয়াবুরুজ-হাওড়া রুটের মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক বাইক চালককে ধাক্কা মারে। এমন ভাবে পিছন থেকে ধাক্কা মারে বাসের চাকার তলাতেই আটকে যায় ওই বাইক আরোহীর দেহ। আটকে যায় ওই যাত্রীর বাইকও। প্রথমে ওই বাইক আরোহীর পরিচয় পাওয়া যায়নি। এরপর বাইকে থাকা কলকাতা পুলিশের স্টিকার থেকে জানা ওই বাইক আরোহী কলকাতা পুলিশের এক আধিকারিক।

বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
ভয়াবহ এই দুর্ঘটনার পর গোটা বাসটি দুমরে গিয়েছে। বসার সিট থেকে শুরু করে সব কিছু তছনছ অবস্থা। জানা যাচ্ছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কারোর হাত ভেঙে গিয়েছে তো কারোর মাথা ফেটেছে। এই মুহূর্তে বাসে থাকা ১২ জনের চিকিৎসা চলছে। জানা যাচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানার জন্যে ফরেন্সিক পরীক্ষা করা হবে। এছাড়াও বাসের মেকানিক্যাল টেস্টও করা হবে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই উদ্ধারকাজে নামে সেনাবাহিনীর জওয়ানরাও। বাসে আটকে থাকা যাত্রীদের দ্রুত বার করে নিয়ে আসা হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications