Kolkata Puri Special Train: কলকাতা স্টেশন থেকে পুরীর জন্য ছাড়বে স্পেশাল ট্রেন, বহু আসন ফাঁকা! টিকিট কাটুন এখনই
Kolkata Puri Special Train: ভ্রমণপ্রিয় বাঙালির কাছে ছোট্ট ছুটি মানেই 'দিপুদা'! দিঘা, পুরী কিংবা দার্জিলিংয়ের জন্য বেরিয়ে পড়া। সামনেই হোলি-দোল। সব মিলিয়ে সপ্তাহ শেষে একেবারে লম্বা ছুটি রয়েছে। এই সময়ে একদিকে বহু মানুষ পরিবারের কাছে ফেরেন আবার বহু মানুষ পরিবার নিয়ে বেড়াতে যান। ফলে ট্রেনের উপর চাপ বাড়তে থাকে।
বিশেষ করে পুরী কিংবা উত্তরবঙ্গের ট্রেনগুলির উপর চাপ বাড়তে থাকে। উৎসবের দিনগুলি যতই এগিয়ে আসে ততই ট্রেনের উপর চাপ বাড়ে। এই অবস্থায় নতুন ট্রেন ঘোষণা করল পূর্ব রেল। হোলি এবং দোলযাত্রার কথা মাথায় রেখে কলকাতা স্টেশন থেকে পুরী পর্যন্ত চালানো হবে স্পেশাল ট্রেন (Kolkata Puri Special Train) ।

Kolkata Puri Special Train: সারা বছরই ভিড় পুরীতে
নির্দিষ্ট কোনও মরশুম নয়, সারা বছরই বাঙালি পর্যটকরা পুরীতে (Puri Tourism) ভিড় জমান। সমুদ্র সৈকত তো আছেই, সঙ্গে জগন্নাথদেবের দর্শন, চিল্কা-ভ্রমণ... সঙ্গে আরও অনেক কিছু। হোলি কিংবা দোল যাত্রার সময় পুরীতে পর্যটকদের যাওয়ার ভিড় বাড়বে। ইতিমধ্যেই হাওড়া-পুরী বন্দে ভারত সহ একাধিক ট্রেনে টিকিট ফুল।
লম্বা ওয়েটিং লিস্ট। আর সে কথা মাথায় রেখেই পূর্ব রেলের তরফে কলকাতা-পুরী স্পেশাল (Kolkata Puri Special Train) ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
Kolkata Puri Special Train: কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল:
ট্রেন 03101 কলকাতা-পুরী স্পেশাল (Kolkata Puri Special Train) কলকাতা থেকে আগামী ১৩ মার্চ, ১৮ মার্চ এবং ২০ মার্চ তারিখে চালানো হবে। পূর্ব রেলের দেওয়া তথ্য অনুযায়ী ২৩ টা ৫০ এ ছাড়বে এই স্পেশাল ট্রেন। পরের দিন পুরী পৌঁছবে ৯ টা ৩৫ মিনিটে। একই ভাবে পুরী থেকে স্পেশাল ট্রেন চালানো হবে আগামী ১৪ মার্চ, ১৯ মার্চ এবং ২১ মার্চ। পুরী থেকে এই স্পেশাল ট্রেন ছাড়বে ১৫ টা ৩০ মিনিটে। দীর্ঘ পথে আন্দুল, খড়গপুর এবং বালেশ্বরে স্টপেজ থাকবে।
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি দেখেই ট্রেনের টিকিট বুকিং করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট স্টেশনে গেলেই এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। যা খবর, এই ট্রেনের টিকিট বুকিং (Kolkata Puri Special Train) শুরু হয়েছে। একাধিক বার্থ খালি রয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি পড়তে এই লিংকে ক্লিক করুন।












Click it and Unblock the Notifications