ঠাকুর দেখতে বেরিয়ে বেচাল করলেই কপালে নাচছে দুর্ভোগ, কী ব্যবস্থা পুলিশের জানেন কি
পুজোয় সাবধানে চলাফেরা করবেন! বিশেষ করে পুরুষ সমাজ। সামান্যতম বেচাল করেছেন কী, কপালে চরম দুর্ভোগ অপেক্ষা করে থাকবে।
পুজোয় সাবধানে চলাফেরা করবেন! বিশেষ করে পুরুষ সমাজ। সামান্যতম বেচাল করেছেন কী, কপালে চরম দুর্ভোগ অপেক্ষা করে থাকবে। ফলে পরে ভুল করার চেয়ে আগেই সতর্ক হোন। আর সতর্ক করুন পরিচিতদের। ভুল করে ভিড়ের মধ্যে কোনও মহিলার সঙ্গে বেচাল কিছু করলে একেবারেই ছাড় পাবেন না। প্যান্ডেলে ঠাকুর দেখার বদলে সোজা গারদে স্থান হতে পারে।

আলাদা করে কিছুই বোঝার উপায় নেই। মণ্ডপ থেকে আইনভঙ্গকারীদের টেনে বের করে নিয়ে যাবে পুলিশ। আসলে তাঁরা সাদা পোশাকের উর্দিধারী। বেশি বেচাল করলেই গারদ বাস একেবারে নিশ্চিত। এঁরা হলেন কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা বাহিনী 'দ্য উইনার্স'।
মহিলা পুলিসকর্মীদের নিয়ে চলতি বছরের জুলাই মাসে তৈরি হয়েছে এই বিশেষ দলটি। উইনার্সের সদস্যরা রাস্তায় রাস্তায় স্কুটি বা বাইক চালিয়ে ঘুরবেন। নজর রাখবেন অলিগলি বা ভিড়ের ওপর। অভিযোগের অপেক্ষায় না থেকে অপরাধের গন্ধ পেলে নিজেরাই পৌঁছে যাবেন জায়গায়।
কলকাতা পুলিসের উপনগরপাল (দক্ষিণ) মিরাজ খালিদ বলেন, 'পুজোর দিনগুলিতে এঁরা কোথাও সাধারণ পোশাকে, আবার কোথাও উর্দি পরে নজর রাখবেন ভিড়ের ওপর। সিনিয়র অফিসাররা ছাড়াও স্থানীয় থানা এঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলবে। শপিং মল হোক বা পুজোমণ্ডপ বা কোনও খাবারের দোকান যেখানে মহিলারা বেশি সংখ্যায় যাবেন সেখানেই নজর রাখবে এই বাহিনী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications