মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ শুরু কলকাতা পুলিশের
বড়বাজারের দুর্নীতি মামলায় এবার কলকাতা পুলিশের জেরার মুখে বিজেপি নেতা মুকুল রায়। এককালে তৃণমূলের দাপুটে এই নেতা গত বছরই রাজনৈতিক মঞ্চ বদলে আপাতত গেরুয়া শিবিরের অন্যতম 'চাণক্য' বলে পরিচিত।
বড়বাজারের দুর্নীতি মামলায় এবার কলকাতা পুলিশের জেরার মুখে বিজেপি নেতা মুকুল রায়। এককালে তৃণমূলের দাপুটে এই নেতা গত বছরই রাজনৈতিক মঞ্চ বদলে আপাতত গেরুয়া শিবিরের অন্যতম 'চাণক্য' বলে পরিচিত। আর সেই বিজেপির চাণক্য মুকুল রায়কে এদিন দুর্নীতি মামলায় জেরা শুরু করেছে পুলিশ।

আপাতত দিল্লি হাইকোর্টের রক্ষাকবচ থাকায় ১০ দিন মুকুল রায়কে গ্রেফতার করতে পারবে না কলকাতা পুলিশ। তবে তদন্তে এই বিজেপি নেতাকে সমস্ত রকমের সহযোগিতা করতে হবে বলে জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আর সেই মতোই এদিন চলছে এই দাপুটে বিজেপি নেতার জেরা। এর আগে এই দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের নোটিস মুকুল রায়কে পাঠায় কলকাতা পুলিশ। সেই নোটিসের প্রেক্ষিতেই পাল্টা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়।
আর দিল্লি হাইকোর্টের নির্দেশে খনিক স্বস্তি পান মুকুল রায়। তবে এদিন ,তাঁকে জিজ্ঞাসাবাদের ঘটনায় কোন কোন তথ্য উঠে আসছে তা নিয়ে জল্পনা রয়েছে বাংলার রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications