বিদ্যাসাগরের মূর্তি ভাঙার তদন্তে সিট গঠন কলকাতা পুলিশের

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছে কলকাতা পুলিশ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছে কলকাতা পুলিশ। শুক্রবার ওই দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন বলে সূত্রের খবর। যে বা যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার তদন্তে সিট গঠন কলকাতা পুলিশের

উল্লেখ্য, লোকসভা ভোটের প্রচারে গত ১৪ মে অর্থাৎ মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো-কে ঘিরে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক সংঘর্ষ হয়। তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইট ছোঁড়ে। সেই সময় কেউ বা কারা বিদ্যাসাগর কলেজ রুমের ভিতরে কাঁচের মধ্যে থাকা ঈশ্বরচন্দ্রের মূর্তি বাইরে বের করে এনে ভেঙে দেয় বলে অভিযোগ।

এমন লজ্জাজনক ঘটনার জন্য একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার কলকাতায় দুটি মিছিল করেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করে ভাঙা মূর্তি ফের তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+