নাশকতার আশঙ্কা গোয়েন্দাদের! উৎসবের মরশুমে ১৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকছে কলকাতাবাসীর সুরক্ষায়

উৎসবের মরশুমে ভারতে বড়সড় নাশকতার ছক! পাকিস্তানে বসে ভারতে বড়সড় বিস্ফোরণ ঘটানোর ছক কষা হয়েছে। যে কোনও রাজ্যে এই হামলা ঘটতে পারে। চাঞ্চল্যকর সেই তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের।

উৎসবের মরশুমে ভারতে বড়সড় নাশকতার ছক! পাকিস্তানে বসে ভারতে বড়সড় বিস্ফোরণ ঘটানোর ছক কষা হয়েছে। যে কোনও রাজ্যে এই হামলা ঘটতে পারে। চাঞ্চল্যকর সেই তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের।

আর তা আসতেই ইতিমধ্যে নড়েচড়ে বসেছে গোয়েন্দারা। আর এরপরেই সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে। উৎসবের মরশুমে সতর্ক থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছ থেকে এই অ্যালার্ট পাওয়ার পর থেকেই সতর্ক বাংলা।

স্বরাষ্ট্র দফতরের তরফেও এই সংক্রান্ত অ্যালার্ট দিয়েছে।

সুরক্ষিত রাখতে প্রস্তুত কলকাতা পুলিশ।

সুরক্ষিত রাখতে প্রস্তুত কলকাতা পুলিশ।

যদিও উৎসবের শহরকে নিরাপদ এবং সুরক্ষিত রাখতে প্রস্তুত কলকাতা পুলিশ। আজ শুক্রবার এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই শহরে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হবে গোটা কলকাতাকে। সমস্ত ছোট এবং বড় সমস্ত মন্ডপে পুলিশ মোতায়েন করা হবে। কলকাতার এমন ২৫০০ পুজোতে পুলিশের টিম নজরদারিতে থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, উৎসবের কলকাতাতে সুরক্ষিত রাখতে ১৫ হাজারের বেশি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি ট্র্যাফিক সামলাতেও কাজ করবেন তাঁরা।

২৪ ঘন্টা ট্র্যাফিক নিয়ন্ত্রন করা হবে

২৪ ঘন্টা ট্র্যাফিক নিয়ন্ত্রন করা হবে

এবার পুজোতে বড় একটা চ্যালেঞ্জ হতে পারে ট্র্যাফিক। কারণ গভীর রাত পর্যন্ত লোকাল ট্রেন চলবে না। ফলে অনেকেই শহরতলি কিংবা গ্রাম থেকে গাড়ি নিয়ে কলকাতায় ঠাকুর দেখতে আসতে পারেন। এতে গাড়ির চাপ বাড়তে পারে বলে আশঙ্কা। আর সেই কারনে রাজপথেও বাড়তি পুলিশ থাকবে। এমনকি ২৪ ঘন্টা ট্র্যাফিক নিয়ন্ত্রন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একাধিক জায়গাতে নাকা চেকিংয়ের ব্যবস্থা

একাধিক জায়গাতে নাকা চেকিংয়ের ব্যবস্থা

কলকাতায় সুরক্ষাতে একাধিক জায়গাতে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। শহিরে ঢোকা-বের হওয়া প্রত্যেকটি ক্ষেত্রে নজরদারি চালানো হবে। থানা ও ট্রাফিকের সিসিটিভি ছাড়াও অতিরিক্ত ৭৫ টি পয়েন্টে সিসিটিভি থাকবে। শহর জুড়ে ৪৭টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। সেখান থেকে কলকাতার উপর নজরদারি চালানো হবে। এছাড়াও কলকাতা পুলিশ সূত্রে খবর, ২৬টি পিসিআর ভ্যান, ৩১ টি সিটি পেট্রল ভ্যান তইর রাখা হচ্ছে। হঠাত সাহ্যায্যের প্রয়োজন পড়লে মোবাইল পুলিশ থাকবে শহরের সাতটি জায়গায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবেন এই টিম।

মেট্রো স্টেশনে পুলিশ পিকেটের ব্যবস্থা

মেট্রো স্টেশনে পুলিশ পিকেটের ব্যবস্থা

অন্যদিকে ২৬ টি মেট্রো স্টেশনে পুলিশ পিকেটের ব্যবস্থা রাখা থাকছে। যদিও মেট্রোর ভিতরে রেল পুলিশ থাকে। তবে বাইরে নিরাপত্তায় থাকবে এই পুলিশ আধিকারিকরা। অন্যদিকে প্রত্যেক বাসস্ট্যান্ডে পুলিশ পিকেট থাকবে। শিয়ালদহ স্টেশনের বাইরেও পিকেট বসবে। এ ছাড়া প্রত্যেকটি শপিং মল, বাজারে সাদা পোশাকে পুলিশের বিশেষ নজরদারি চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+