ফের বিপদ মুকুল রায়ের সামনে, নতুন মামলায় অভিযুক্ত বিজেপি নেতাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ

নতুন মামলায় অভিযুক্ত হয়ে পুলিশি জেরার মুখে মুকুল রায়। এদিন মুকুল রায়কে কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ করা হয়।

নতুন মামলায় অভিযুক্ত হয়ে পুলিশি জেরার মুখে মুকুল রায়। এদিন মুকুল রায়কে কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। থানার সামনে ভিড় করেন বিজেপি সমর্থকরা। জানা গিয়েছে হাওয়ালা মামলায় মুকুল রায়কে অভিযুক্ত করা হয়েছে। সেই কারণেই জিজ্ঞাসাবাদ।

 মুকুল রায়ের বিরুদ্ধে হাওয়ালা মামলা

মুকুল রায়ের বিরুদ্ধে হাওয়ালা মামলা

এবার মুকুল রায়ের বিরুদ্ধে হাওয়ালা মামলা। প্রাক্তন ছাত্র নেতা সুজিত শ্যামের কাছে আসা একটি ফোনকে ঘিরে এই মামলা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত হিসেবে এই মামলায় হাজিরা দেওয়ার জন্য মুকুল রায়কে ১২ জানুয়ারি চিঠি পাঠিয়ে ১৬ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছিল। মুকুল রায় সেই সময় জানিয়েছিলেন তিনি ১৬ জানুয়ারি হাজির দিতে পারবেন না। তাই ১৮ জানুয়ারি জিজ্ঞাসাবাদের দিন ঠিক করা হয়।

 মুকুল রায়ের বিরুদ্ধে রয়েছে খুনের একাধিক মামলা

মুকুল রায়ের বিরুদ্ধে রয়েছে খুনের একাধিক মামলা

মুকুল রায়ের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের মামলা ছাড়াও, ২০১০ সালে বীরভূমের লাভপুরে ৩ সিপিএম সমর্থক ভাইকে খুন করার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যা নিয়ে মামলাও চলছে আদালতে।

মুকুল রায়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা

মুকুল রায়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা

এর আগে মুকুল রায়ের বিরুদ্ধে বড়বাজার থানায় অপর এক হাওয়ালা মামলা দায়ের করা হয়েছিল। কল্যাণ রায় বর্মন নামে রেলের চতুর্থ শ্রেণির এক কর্মীকে গ্রেফতারের পপর জিজ্ঞাসাবাদে মুকুল রায়ের নাম উছে এসেছিল বলে দাবি করেছিল কলকাতা পুলিশ। সাম্প্রতিক কালে মুকুল রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অন্যতম মামলাটি করা হয়েছে সরশুনা থানায়।

মমতার সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

মমতার সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

এর আগে বছরের শুরুতেই মুকুল রায় অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে দিতে চাইছে। এইরকমই একটি মামলা হল লাভপুরের মামলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+