দিলীপের ওপর হামলার প্রতিবাদে নবান্ন অভিযানের চেষ্টা! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের

রাজারহাটে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে এদিন দুপুরে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে নবান্ন অভিযানের চেষ্টা করেন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। তাঁদের সঙ্গে পুলিশে ধস্তাধস্তি হয়।

রাজারহাটে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে এদিন দুপুরে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে নবান্ন অভিযানের চেষ্টা করেন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। তাঁদের সঙ্গে পুলিশে ধস্তাধস্তি হয়। এদিন রাজ্য জুড়েই দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদ করে কর্মসূচি নিয়েছিল বিজেপি।

দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ

দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ

প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ। তাঁর গাড়িও ওপর হামলা হয়। তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযো। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। হামলার খবর পাওয়ার পরে দিলীপ ঘোষকে ফোন করে খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিলীপ ঘোষ নিজেই জানিয়েছেন, তাঁকে অমিত শাহ ফোন করেছিলেন। এই হামলার পিছনে যে তৃণমূল কর্মীরা রয়েছেন, তা তিনি জানিয়েছেন। এখনও পর্যন্ত এই আক্রমণের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ

অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ

দিলীপ ঘোষের ওপর হামলার খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযুক্তদের শাস্তির দাবি করেন তাঁরা।

 দ্বিতীয় হুগলি সেতুর ওপর পুলিশি বাধা বিজেপির কর্মী সমর্থকদের

দ্বিতীয় হুগলি সেতুর ওপর পুলিশি বাধা বিজেপির কর্মী সমর্থকদের

কলকাতাতেও দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ নিয়ে কর্মসূচি পালন করে বিজেপি কর্মী সমর্থকরা। দুপুরের দিকে বেশ কিছু কর্মী সমর্থক নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাঁদের বিদ্যাসাগর সেতুর ওপরে বাধা দেয়। এই সময় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুপক্ষ।

পুলিশের হাতে আটর বেশ কয়েকজন

পুলিশের হাতে আটর বেশ কয়েকজন

পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+