কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে মানহানির মামলা করলেন কলকাতার নগরপাল

বিজয়বর্গীয়র বিরুদ্ধে মানহানির মামলা করলেন কলকাতার নগরপাল। ব্যাঙ্কশাল কোর্টে মামলা জারি করার পর আগামী ৭ মার্চ কৈলাস বিজয়বর্গীয়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীবকুমার। বিজয়বর্গীয়র বিরুদ্ধে মানহানির মামলা করলেন তিনি। ব্যাঙ্কশাল কোর্টে মামলা জারি করার পর আগামী ৭ মার্চ কৈলাস বিজয়বর্গীয়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজীব কুমারের বিরুদ্ধে সারদা-যোগের অভিযোগ তুলেছিলেন ওই বিজেপি নেতা। বিজেপির রাজ্য দফতরে হামলার ঘটনায় তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

ঘটনার প্রায় দেড় মাস পরে কলকাকার নগরপাল আদালতের দ্বারস্থ হলেন। ঘটনাটি থিতিয়ে গিয়েছে বলে আদতে মনে হলেও, কলকাতার পুলিশ কমিশনার মানহানির মামলা করায় আবার তা জেগে উঠল। এখন দেখরা কোথাকার জল কোথায় গিয়ে পৌঁছয়।

কৈলাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধে মানহানির মামলা করলেন কলকাতার নগরপাল

সারদা-কাণ্ডে তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর বিজেপি অফিসে হামলা চালায় তৃণমূল সমর্থকরা। তারপরই এক সাংবাদিক সম্মেলনে নগরপাল রাজীব কুমারের বিরুদ্ধেও সিবিআই তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন বিজয়বর্গীয়। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্য ভালোভাবে নেননি রাজীব কুমার। সেদিন বিজেপি নেতা অভিযোগ করেছিলেন, তৃণমূল নেতা-মন্ত্রীদের বাঁচাতে সারদার সমস্ত নথি পুড়িয়ে দিয়েছেন রাজীব কুমার।

সেদিন পুলিশ কমিশনারকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন, তৃণমূলের হয়ে কাজ করা বন্ধ করুন। সংবিধানে যা অধিকার দেওয়া আছে তা মেনেই আপনার কাজ করা উচিত। এরপর তা থিতিয়ে গেলও শুক্রবার কলকাতার নগরপাল ব্যাঙ্কশাল কোর্টে মানহানির মামলা করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+