২ কোটি টাকার নিষিদ্ধ মাদক সহ পাচারকারীকে গ্রেফতার কলকাতা পুলিশের
২ কোটি টাকার নিষিদ্ধ মাদক ও ইয়াবা ট্যাবলেট সহ এক কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ।
২ কোটি টাকার নিষিদ্ধ মাদক ও ইয়াবা ট্যাবলেট সহ এক কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ।

পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রের খবর পেয়ে পঞ্চসায়র থানা এলাকা থেকে নিষিদ্ধ মাদক ও ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ বিশেষ বাহিনী এর নেতৃত্বে ছিল।
পুলিশ আরও জানিয়েছে, প্রথমে ওই ব্যক্তিকে সাধারণ ভাবে গ্রেফতার করলেও পরে জানা গিয়েছে সে মুর্শিদাবাদের বাসিন্দা আবু তাহের। কুখ্যাত মাদক পাচারকারী হিসেবে এর আগেও ওর নাম উঠে আসে।
পুলিশ সূত্রের খবর, ধৃত আবু তাহেরের কাছ থেকে প্রায় 12 কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ১,১০,০০ ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। ধৃত ব্যক্তি এই ইয়াবা ট্যাবলেট কার কাছে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছেন এসটিএফ এর গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications