সারারাত অভিযান চালিয়ে ১৩ জন ইভটিজারকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ
সারারাত অভিযান চালিয়ে গ্রেফতার ১৩ জন ইভটিজারকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ
দেশ জুড়ে ঘটে চলা ধর্ষণের ঘটনায় উত্তাল সারা দেশ। মোমবাতি মিছিল থেকে শুরু করে প্রতিবাদ বিক্ষোভে সারা দেশবাসী সামিল হলেও যে প্রশ্নটা রয়েই যাচ্ছে, তা হলো মহিলাদের নিরাপত্তা এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।

তবে উত্তরপ্রদেশ বা হায়দরাবাদের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তৎপর হয়েছে কলকাতা পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৩জন ইভটিজারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মুরুলিধার শর্মা বলেন, পুলিশের অ্যান্টি-রাউডি স্কোয়াড, এবং পুলিশের মহিলা টহলদারি দলের কর্মীরা যৌথ ভাবে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে নেতাজিনগর থানার আওতাধীন কয়েকটি অঞ্চল থেকে ১৩জনকে গ্রেফতার পাশাপাশি ওই অভিযান পর্ব শেষে ৫১টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়।
সূত্রের খবর, রাতে শহরের বিভিন্ন এলাকায় নারী নির্যাতন থেকে শুরু করে মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটে, সেই বাড়বাড়ন্ত ঠেকাতেই এই মূলত এই অভিযান। রাতে মহিলাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে থেকে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি স্কোয়াড শহরের বিভিন্ন জায়গায় বিশেষ নজরদারি চালাবে এবার থেকে।












Click it and Unblock the Notifications