দিল্লিতে গ্রেফতার রাজ্যের এই চিটফান্ড কর্তা

গ্রেফতার করা হল ভিবজিওর চিটফান্ডের কর্তা রাজা ভদ্রকে। দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। ৩ দিনের ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় আনা হচ্ছে।

গ্রেফতার করা হল ভিবজিওর চিটফান্ডের কর্তা রাজা ভদ্রকে। দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। ৩ দিনের ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় আনা হচ্ছে। ভিবজিওর কর্তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল।

দিল্লিতে গ্রেফতার রাজ্যের এই চিটফান্ড কর্তা

সারদা-কাণ্ডের তদন্তে নামার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের নজরে ছিল ভিবজিওর গ্রুপ। এর আগেও ভিবজিওর কর্তা রাজা ভদ্রকে জেরা করেছে সিবিআই। বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে রাজা ভদ্রের বিরুদ্ধে। আমানতকারীদের মোটা অঙ্কের সুদের টোপ দিয়ে কোটি কোটি টাকা হাতানোর ঘটনায় অন্য়তম অভিযুক্ত রাজা ভদ্র। এছাড়াও সারদার কাছ থেকে একটি প্রকল্পের চুক্তি বাবদ কয়েক কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ভিবজিওরের বিরুদ্ধে।

দিল্লিতে গ্রেফতার রাজ্যের এই চিটফান্ড কর্তা

বছর খানেক আগে ভিবজিওরের জেনারেল ম্যানেজার বিশ্বরূপ ঘটককে গ্রেফতার করা হয়েছিল। এরপর দুবাই পালানোর সময় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল রাজা ভদ্রের স্ত্রী নার্গিস ভদ্রকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+