কয়েক কোটি টাকার হেরোইন সহ কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ১
কয়েক কোটি টাকার হেরোইন সহ কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ১
কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক হেরোইনসহ গ্রেফতার ১ যুবক। পূর্ব যাদবপুর থানা পূর্বালোক রোড থেকে মাদক পাচারকারি হাসিবুর রহমানকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা।

নদীয়ার কালীগঞ্জের বাসিন্দা হাসিবুর রহমান এর কাছ থেকে প্রায় দু'কেজি হেরোইন উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা। উদ্ধার হওয়া হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
এই বিপুল পরিমাণ মাদক ধৃত ব্যক্তি কোথায় পাচার করতে এসেছিল বা কার সাথে যোগাযোগ করছিল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা । মাদক পাচারকারী হাসিবুর রহমানের সঙ্গে মাদক পাচার চক্রের কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications