North Bengal New Train: কলকাতার আরও কাছে উত্তরবঙ্গ! নতুন ট্রেন ছাড়বে উত্তরের এই স্টেশন থেকে

North Bengal New Train: উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর! খুব শীঘ্রই আরও একটি নতুন ট্রেন পেতে চলেছে সেখানকার মানুষ। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতা পর্যন্ত চলবে নয়া একটি ট্রেন (New Train From Kolkata To North Bengal)। ইতিমধ্যেই নাকি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছ থেকে সবুজ সঙ্কেত মিলেছে বলেও দাবি জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়। নয়া এই ট্রেন চালু হলে উত্তরবঙ্গের রেল পরিষেবায় বিপ্লব ঘটবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ব্যাপক সুবিধা হবে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষের।

দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মানুষ এখন বেড়াতে যাচ্ছেন। প্রত্যেকটি ট্রেনেই কার্যত 'বাদুড়ঝোলা' ভিড়। টিকিট পেতে হিমশিম খেতে হয় উত্তরবঙ্গের মানুষকেও। চাইলেই পাওয়া যায় না ট্রেন। দীর্ঘ সময় ধরেই নিউ জলপাইগুড়ি রোড স্টেশন সহ উত্তরবঙ্গের জন্য বিশেষ ট্রেনের (North Bengal New Train) দাবি রয়েছে। রাতের দিকে যাতে ট্রেন পাওয়া যায় সেই দাবিও আছে। আর এই দাবি নিয়েই সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেন জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়।

train

আর সেখানেই নিউ জলপাইগুড়ি রোড থেকে নতুন একটি ট্রেন (North Bengal New Train) চালানোর দাবি জানান। জানা গিয়েছে, বিষয়টি রেলমন্ত্রী গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন বলে বিজেপিকে সাংসদকে আশা দিয়েছেন। শুধু তাই নয়, বেশ কিছু পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। সেই কাজ দ্রুত শেষ হলেও নতুন ট্রেন চালু করা হবে বলেও আশ্বাস দিয়েছেন বলে দাবি বিজেপি সাংসদের। ফলে কবে থেকে এই ট্রেন চালু হবে তা এখনও স্পষ্ট নয়।

তবে একটি সূত্রের খবর, খুব শীঘ্রই রাতের ট্রেন একটি উত্তরবঙ্গ থেকে চালাতে পারে রেল (North Bengal New Train)। এসি স্লিপার কোচ সংযুক্ত থাকবে বলে খবর। বলে রাখা প্রয়োজন, সাংসদ জয়ন্ত রায় উত্তরবঙ্গের রেল পরিষেবার উন্নতিতে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বিশেষ করে শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেসের স্থায়ী স্টপেজ, হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ তাঁর ছিল। ফলে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশাবাদী উত্তরবঙ্গের মানুষ।

এই প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায় জানিয়েছেন, জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতার জন্য একটি ট্রেন (North Bengal New Train) চালানোর দাবি জানিয়েছি রেলমন্ত্রী। লিখিত ভাবে একটি বার্তাও তুলে দেওয়া হয়েছে। রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন, স্টেশন এবং পরিকাঠামোর উন্নতির কাজ চলছে। আর তা শেষ হলেই নতুন ট্রেনের ঘোষণা হতে পারে। আর তা চালু হলে জলপাইগুড়ির মানুষের কলকাতা যাওয়া আসা অনেকটাই সহজ হবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+