Weather Update: কলকাতা ৪০ ছুঁইছুঁই! তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের ৭ ডিগ্রি ওপরে, সতর্কবার্তা আবহাওয়া দফতরে
Weather Alert: সোমবার, মঙ্গলবারের পরে বুধবারেও তেঁতে উঠেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কোথাও তেতাল্লিশ ডিগ্রির পথে, আবার কোথাও তা বিয়াল্লিশ ডিগ্রির পথে।
অন্যদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও চল্লিশ ছুঁইছুঁই। আবহাওয়া দফতরের তরফে আপাতত রবিবার পর্যন্ত সতর্কবার্তা জারি করা হয়েছে।

- উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এইসব জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
এরপর বৃহস্পতি, শুক্র, শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
- দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া বৃহস্পতিবার থেকে রবিবারও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- দক্ষিণবঙ্গের তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা
আগামী তিন দিনে উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তী দুইদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেখানে আগামী দুই দিন তাপমাত্রা স্বাভাবিকে থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকতে চলেছে। আর পরবর্তী তিন দিন অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৭ ডিগ্রি সেলসিয়াস হেশি থাকতে চলেছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৪১) | ২৬.২ (২৬.২) |
| বহরমপুর | (৩৯.৮) | ২৯ (২৮) |
| বাঁকুড়া | (৪১.৪) | ২৬.৪ (২৫.৬) |
| বর্ধমান | (৪০) | ২৬ (২৫) |
| কোচবিহার | (৩২.৯) | ২২.৩ (২৩.৫) |
| দার্জিলিং | (১৯.৬) | ১২.২ ( ১৩.২) |
| কালিম্পং | (২১) | ১৭.৫ (১৯) |
| দিঘা | (৩৫.৮) | ২৮.২ (২৮) |
| কলকাতা | (৩৯.৪) | ২৯.৫ ( ২৮.৬) |
| দমদম | ----------- | ------------- |
| কৃষ্ণনগর | (৩৯) | ২৬ (২৫.৮) |
| মালদহ | (৩৯.১) | ২৭.১ (২৭.৯) |
| মেদিনীপুর | (৪১.৪) | ২৭.৬ (২৭.৩) |
| পুরুলিয়া | (৪০.৩) | ২৫.১ (২৫.১) |
| পানাগড় | (৪২.৮) | ২৭.৪ (২৬.২) |
| শ্রীনিকেতন | (৪০.২) | ২৫.৪ (২৫.২) |












Click it and Unblock the Notifications