পুরভোটের আগে পুরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করতে পারেন পুরুষ কিংবা মহিলা যে কেউ
পুরভোটের আগে পুরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করতে পারেন পুরুষ কিংবা মহিলা যে কেউ
সামনেই কলকাতা পুরসভা নির্বাচন। তার আগেই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তির নম্বর হল ০৫/২০২০। নিম্নলিখিত যোগ্যতার যে কোনও পুরুষ কিংবা মহিলা অনলাইনে আবেদন করতে পারবেন।

শূন্যপদ
শূন্যপদ ১৫( অসংরক্ষিত, অসংরক্ষিত ক্রীড়াবিদ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি এ, ওবিসি বি যথাক্রমে ৭, ১, ৩, ১, ২, ১)

যোগ্যতা ও শারীরিক মাপজোক
পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত দ্বাদশ শ্রেণির পরীক্ষার সমতুল পরীক্ষা পাশ হতে হবে। বাড়তি সুবিধা পাবেন প্রাক্তন সেনাকর্মীরা। বুকের ছাতি হতে হবে ৩৪ ইঞ্চি আর উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৭ ইঞ্চি।

বয়সসীমা ও প্রার্থী বাছাই
১ জানুয়ারি ২০২০-র নিরিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৯-এর মধ্যে। তফশিলিরা আইন অনুযায়ী ছাড় পাবেন। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

আবেদনের পদ্ধতি ও আবেদন ফি
www.mscwb.org-এ গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত। আবেদনের ফি এবং প্রসেসিং ফি ২০০ টাকা। সঙ্গে ২০ টাকা ব্যাঙ্কের চার্জ। তফশিলি জাতি উপজাতি প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। তবে তাদের প্রসেসিং ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ হিসেবে ২০ টাকা দিতে হবে। অনলাইনে চালান ডাউনলোড করে ইইনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় জমা দিতে হবে। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।












Click it and Unblock the Notifications