Kolkata Metro: রবিবার চলবে ২৩৪ টি মেট্রো, সকাল ৬টা ৫০ থেকেই মিলবে পরিষেবা

Kolkata Metro: প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট (TET) হবে আগামী রবিবার অর্থাৎ ২৪ ডিসেম্বর। কয়েক হাজার পরীক্ষার্থী এবার টেট (Teacher Eligibility Test) দেবেন। সেই মতো পর্ষদের তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। টেট পরীক্ষা ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে সতর্ক।

তবে রবিবার ছুটির দিন। ফলে এমনিতেই রাস্তায় যানবাহন অনেক কম থাকে। অন্যান্য দিনের তুলনায় মেট্রো (Kolkata Metro) এবং লোকাল ট্রেনের (Local Train) সংখ্যাও অনেক কম থাকে। তবে পরিক্ষার্থীদের (TET) কথা ভেবে পরীক্ষার দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Kolkata Metro

ইতিমধ্যে মেট্রোর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রবিবার ২৩৪ টি মেট্রো (Kolkata Metro) চালানো হবে। যার মধ্যে ১১৭টি রেক চলবে আপ লাইনে এবং ১১৭টি চলবে ডাউন লাইনে। যেখানে অন্যান্য রবিবার মাত্র ১৩০ টি মেট্রো চলে। সেখানে পরীক্ষার কথা ভেবে অনেক বাড়তি মেট্রো (Kolkata Metro) চালানো হবে বলে জানানো হয়েছে। সকাল ৬টা ৫০ মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।

এক নজরে মেট্রো পরিষেবা
( বিজ্ঞপ্তি সরাসরি তুলে ধরা হল)

First Service:-

At 06:50 hrs from Kavi Subhash to Dakhineswar (instead of 09.00 hrs.)

At 06:50 hrs from Dum Dum to Kavi Subhash (instead of 09.00 hrs.)

At 06:55 hrs from Dum Dum to Dakshineswar (instead of 09.00 hrs.)

At 07.00 hrs from Dakshineswar to Kavi Subhash (instead of 09.00 hrs.)

লোকাল ট্রেনও সমস্ত রুটে রবিবার সকাল থেকে স্বাভাবিক রাখা হবে বলেও জানা গিয়েছে। পরীক্ষার্থীদের কথা ভেবে সকাল থেকে বাড়তি বাস রাখা হবে বলেও জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, প্রথমে ১০ তারিখ টেট হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ২৪ ডিসেম্বর করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+