৬ বছর পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষর, ন্যূনতম ভাড়া অপরিবর্তিত

৬ বছর পর বাড়তে চলেছে কলকাতা মেট্রোর ভাড়া। আগামী ৫ ডিসেম্বর থেকে এই নতুন ভাড়া কার্যকর করা হবে বলে জানান হয়েছে মেট্রো রেলের তরফে।

৬ বছর পর বাড়তে চলেছে কলকাতা মেট্রোর ভাড়া। আগামী ৫ ডিসেম্বর থেকে এই নতুন ভাড়া কার্যকর করা হবে বলে জানান হয়েছে মেট্রো রেলের তরফে। মেট্রোরেল সূত্রের খবর, ন্যূনতম ভাড়া অপরিবর্তিত রেখেই প্রতি ধাপে ৫ টাকা করে ভাড়া বাড়াল মেট্রো রেল। এতদিন ৫ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ভাড়া ছিল ৫ টাকা, তা নতুন ভাড়ায় কমিয়ে ২ কিমি করা হল।

প্রায় দ্বিগুণ ভাড়া! ৬ বছর পর ভাড়া বাড়ছে কলকাতা মেট্রোর

আগে ৫-১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ১০ টাকা, ১০-২০ কিলোমিটার ১৫ টাকা, ২০-২৫ কিলোমিটার ২০ টাকা এবং ২৫ কিলোমিটারের ওপরে ভাড়া ছিল ২৫ টাকা। কিন্তু মঙ্গলবার মেট্রোর তরফে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ২ কিমি পর্যন্ত ভাড়া হবে ৫ টাকা।

আর পরবর্তী স্টেজগুলিতে ভাড়া বাড়বে নিম্নলিখিত হারে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২-৫ কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া হবে ১০ টাকা। ৫-১০ কিলোমিটার ১৫ টাকা, ১০-২০ কিলোমিটার ১০ টাকা, ২০ কিলোমিটারের বেশি দূরত্বের ভাড়া ২৫ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+