দিনে কতজনকে টিকা দেওয়ার ক্ষমতা রয়েছে? রাজ্য সরকারের কাছে জানতে চাইল হাইকোর্ট
দিনে কতজনকে টিকা দেওয়ার ক্ষমতা রয়েছে? রাজ্য সরকারের কাছে জানতে চাইল হাইকোর্ট
করোনার থার্ড ওয়েভ যখন উঁকি দিচ্ছে। তখন করোনা ভ্যাকসিনের তথ্য তলব করল কলতাকা হাইকোর্ট। দিনে কত ভ্যাকসিন রাজ্য সরকার দিেত পারবে তার তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট। আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দিনে ৩ থেকে ৪ লক্ষ করোনা টিকা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। জেলা গুলিতে ৫০ শতাংশ টিকাকরণ দ্রুত শেষ করতে চাইছে রাজ্যে সরকার। কিন্তু কেন্দ্রের কাছ কম করোনা ভ্যাকসিন আসছে বলে অভিযোগ করেছেন মমতা।

মানসিক এবং শারীরিক প্রতিবন্ধীদের টিকাকরণ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে দৈনিক করোনা টিকাকরণের ক্ষমতা নিয়ে তথ্য তলব করেছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে এক দিনে রাজ্য সরকার কতজনের টিকাকরণ দিতে পারবেন তার একটা সুস্পষ্ট পরিসংখ্যান জানাতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীনরা যাতে করোনা টিকা থেকে বঞ্চিত না হয় তা সুনিশ্চিত করার নির্দেশও দিয়েছে আদালত। এখন পর্যন্ত কত ভ্যাকসিন এসছে রাজ্যে তার পরিসংখ্যান আদালতে জমা দিয়েছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন রাজ্যে যে পরিমান করোনা টিকা দেওয়ার ক্ষমতা রয়েছে তার থেকে কম সংখ্যক করোনা টিকা দেওয়া হচ্ছে।
রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণে প্রথম সারির কোভিড যোদ্ধাদের মৃত্যুর সংখ্যা শুনে সংশয় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। রাজ্যের তরফে এডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন, এখনও পর্যন্ত করোনা সংক্রমণে চিকিৎসক-পুলিশকর্মী ও স্বাস্থ্যকর্মীর মতো প্রথম সারির মৃত করোনা যোদ্ধাদের মধ্যে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে রাজ্যের কাছে আবেদন জমা পড়েছে। ১৮০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০১ জনের পরিবারকে ক্ষতিপূরণের টাকা দিয়েছে রাজ্য সরকার। কোভিড আক্রান্ত ফ্রন্টলাইন ওয়ার্কারের সংখ্যা ৩০,৮৯৩। এর মধ্যে ৯,১৯০ জনকে ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ টাকা করে দেওয়া হয়ে গিয়েছে। এই ক্ষতিপূরণের বিস্তারিত বিবরণ এক সপ্তাহের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যে করোনা বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়নি। করোনা টিকাকরণ জেলা গুলিতে ৫০ শতাংশ শেষ না হওয়া পর্যন্ত লোকাল ট্রেন চালানোর অনুমতি তিনি দেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা বিধিনিষেধ বাড়লেও নাইট কার্ফুর সময় কমিয়ে দেওয়া হয়েছে। রাজ ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফুর সময়সীমা বেধে দেওয়া হয়েছে। একে ব্যবসায়ীদের লাভ হবে বলে মনে করা হচ্ছে। আজও রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে। ৭৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক দিনে। মারা গিয়েছেন ১০ জন।












Click it and Unblock the Notifications