মুকুল রায়ের গ্রেপ্তারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট

মুকুল রায়ের গ্রেপ্তারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় বিজেপি নেতা মুকুল রায়ের গ্রেপ্তারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী চার মাস এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে। মামলার পরবর্তী শুনানি তিন মাস পর। এর মধ্যে তদন্ত যেমন চলছে তেমন চলবে। তদন্তে সহযোগিতা করতে হবে মুকুল রায়কে।

মুকুল রায়ের গ্রেপ্তারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর রাতে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে খুন হন নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে কাত্তিক বিশ্বাস, মনজিত মণ্ডল সহ চারজন।

মুকুল রায়ের আইনজীবী সুভাশিস চক্রবর্তী জানান, 'এই মামলায় আগেও মুকুল রায়ের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মামলায় আবার নিম্ন আদালতের নির্দেশে পুনরায় তদন্ত করে রাজ্যের তদন্তকারী সংস্থা (সিআইডি)। দ্বিতীয়বার তদন্তের চার্জশিটে সন্দেহভাজন হিসেবে রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার ও মুকুল রায়ের নাম থাকায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+