ডিজি জানেনই না রাজ্যে কতগুলি সংশোধানাগার, বিস্মিত আদালত
ডিজি জানেনই না রাজ্যে কতগুলি সংশোধানাগার, বিস্মিত আদালত
রাজ্যে কতগুলি সংশোধনাগার আছে, জানেন না ডিজি। মুর্শিদাবাদের জঙ্গিপুরের জামিন সংক্রান্ত মামলায় রাজ্য পুলিশের ডিজিকে হলফনামা সহ তলব করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সেই মামলায় ডিজি কাছে আদালত জানতে চায় রাজ্যে কত গুলো সংশোধনাগার রয়েছে। এর উত্তরে ডিজি বীরেন্দ্র জানান সঠিক সংখ্যা জানা নেই তার। ডিজি র উত্তরে বিস্মিত আদালত।

৩ মাসের মধ্যে ভিডিও কনফারেন্সে র মাধ্যমে রাজ্যের সংশোধনাগার, জেলা আদালত (এসি জে এম সিজিএম ও জেলা দায়রা বিচারকের) ও থানার সাথে সংযুক্তির চায় হাইকোর্ট।
এদিন হলফনামায় ডিজি জানান, রাজ্যের 19 টি জেলা আদালতে ভিডিও কনফারেন্সের জন্য আলাদা ঘর আছে। এবং 18 টি সংশোধনাগারে ভিডিও কনফারেন্স বন্দোবস্ত আছে।
আজ আদালতে হলফনামা সহ হাজিরা ছিল রাজ্য পুলিশের ডিজি র। তিনি আদালতে উপস্থিত হয়ে জানান রাজ্যের ১৮ টির বেশি আদালতে এই পদ্ধতি চালু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications