Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেবযানীর জামিন মামলায় নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

দেবযানীর জামিন মামলায় নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

দেবযানীর জামিন মামলায় সিবিআইয়ের আইনজীবী উপস্থিত না থাকলে হাজির হতে হবে তদন্তকারীকে। আগামী মামলার শুনানিতে যদি সিবিআইয়ের আইনজীবী উপস্থিত না থাকেন। তাহলে এই মামলার তদন্তকারী অফিসারকে আদালতে হাজির থাকতে হবে। বৃহস্পতিবার সারদা মমালার অন্যতম প্রধান অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের জামিন মামলায় মৌখিক নির্দেশিকা কলকাতা হাইকোর্টের। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।

দেবযানীর জামিন মামলায় নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ মে মাস থেকে সারদা মামলার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এই মামলায় জামিনের আবেদন নিয়ে গত ২১ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সারদা মমালার অন্যতম প্রধান অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়।

বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে দুদিন এই মামলার শুনানি উঠলেও সিবিআই এর তরফে আইনজীবী ওয়াই জে দস্তুর উপস্থিত না থাকায় এই মামলার শুনানি হয় নি।

এদিন আদালতে মামলার শুনানিতেও সিবিআইয়ের আইনজীবী উপস্থিত না থাকায় তার হয়ে সময় চেয়ে নেন জুনিওর আইনজীবী। সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন বিচারপতি বাগচী। জুনিওর আইনজীবীকে এনিয়ে মৌখিক নির্দেশিকাও দেয় আদালত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+