ব্যাঙ্কের শর্ত অনুযায়ী প্রাপ্য মিটিয়ে দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের
একটি বেসরকারি ব্যাঙ্কের ডেবিট কার্ডের শর্ত অনুযায়ী দুর্ঘটনায় নিহতের স্ত্রীকে তার প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই নির্দেশ দেন।

পাশাপাশি ওই ব্যাঙ্কের ডেবিট কার্ডের বীমা দেওয়ার বেঁধে দেওয়া সময়সীমা বাতিল করে ওই বিধবা গৃহবধূকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত।
মামলাকারী বনানী বসুর আইনজীবী স্মরজিৎ রায় চৌধুরী জানান, বনানী দেবীর স্বামী গৌতম বসু মৌড়িগ্রামের একটি রাষ্ট্রায়ত্ত্ব তেল কারখানায় কাজ করতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে। ২০১৭ সালের মে মাসে সকালে বাজার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মারা যান তিনি। তার দুদিন পর তিনি ব্যাঙ্কের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন। কিন্তু ব্যাঙ্ক নানান টালবাহনা করায় ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কের ওমবাডসম্যান-এ অভিযোগও জানানো হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গৌতম বসুর স্ত্রী।












Click it and Unblock the Notifications