হেমতাবাদ এর বিধায়ক মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি খারিজ

হেমতাবাদ এর বিধায়ক মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি খারিজ

হেমতাবাদে বিধায়ক খুনের তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আর্জি খারিজের পাশাপাশি বিচারপতি শিবকান্ত প্রসাদ সিআইডির এডিজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দেন। এবং একজন একটি মেডিকেল টিম গঠনের নির্দেশ দেন। প্রসঙ্গে বিচারপতির মন্তব্য, তদন্ত নিরপেক্ষ হয়নি এটাও বিশ্বাসযোগ্য নয়।

হেমতাবাদ এর বিধায়ক মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি খারিজ

প্রসঙ্গত গত ১৩ জুলাই রহস্যজনকভাবে মারা যান উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। ঘটনায় কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের আর্জি জানান বিধায়কের স্ত্রী।

এদিন মামলায় মামলাকারীর পক্ষে আইনজীবী ব্রজেশ ঝাঁ জানান, এই ঘটনায় যদি রাজ্য পুলিশ তদন্ত করলে সঠিক তদন্ত হবে না। পুলিশ ময়নাতদন্ত না করেই আগে থেকে জানায় আত্মহত্যা। তাহলে তারা যদি তদন্ত করে তাহলে আত্মহত্যা বলেই চালাবে।

তবে রাজ্যের তরফে এডভোকেট জেনারেল কিশোর দত্ত এ বক্তব্যের বিরোধিতা করেন। তিনি জানান, সিআইডি ঘটনার পরদিনই তদন্ত শুরু করেছে। মৃতের কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট দেখে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এবং মৃতের স্ত্রীর অভিযোগ মতো তার বয়ান রেকর্ড করেছে। তাই এই মুহূর্তে সিবিআই তদন্তের কোন প্রয়োজন নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+