শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জমায়েত নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জমায়েত নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে কোনও জমায়েত করা যাবে না। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ির সামনে যাতে কোনও জমায়েত না হয় তা সুনিশ্চিত করতে হবে এসপি, আইসিকে। শুক্রবারের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

শুভেন্দুর বাড়ির সামনে জমায়েত নয়

শুভেন্দুর বাড়ির সামনে জমায়েত নয়

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে জমায়েত করা যাবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিেয়ছিলেন। গতকাল তৃণমূল কংগ্রেসের জমায়েেতর প্রতিবাদ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই মতই বুধবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে ওঠে মামলাটি। তারপরেই এই নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা।

এসপি এবং আইসিকে নির্দেশ

এসপি এবং আইসিকে নির্দেশ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে যাতে জমায়েত না হয় তা সুনিশ্চিত করতে হবে পুলিশ সুপার এবং এসআইকে। আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই মামলার প্রেক্ষিতে বিচারপতি রাজশেখর মান্থা বলেছেন, 'সুস্থতা কামনা করে ভালোবাসা হতেই পারে। কিন্তু অতি ভালোবাসায় আবার মধুমেহ হতে পারে।' প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারীর আরোগ্য কামনা করে গোলাপ আর গ্রিটিংস কার্ড নিয়ে তাঁর বাড়ির সামনে জমায়েত করেছিলেন টিএমসিপির কর্মী সমর্থকরা।

সিবিআই তদন্তের দাবি

সিবিআই তদন্তের দাবি

বাড়ির সামনে টিএমসিপি জমায়েতের প্রতিবাদ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছিলেন। শুভেন্দু অদিকারী আদালতে অভিযোগ করেছিলেন যে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তারপরেই আদালতে তাঁর মামলা গ্রহণ করেন বিচারপতি। সিবিআই তদন্ত না হলেও জমােয়তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত কয়েক দিন ধরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণের পারদ চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে শহিদ স্মরণের দিন থেকেই শুেভন্দু অধিকারীর বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন কুণাল ঘোষ। নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণের পারা চড়িয়েছে তৃণমূল কংগ্রেস।

শুভেন্দুকে নিশানা

শুভেন্দুকে নিশানা

শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক। অভিষেকের বিরুদ্ধে কয়লা পাচার কাণ্ড নিয়ে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাল্টা জবাবা শুভেন্দু অধিকারীর মানসিক সমস্যা তৈরি হয়েছে বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের একবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণের পারা চড়িয়েছে তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+