এবার চাকরি গেল নিয়োগ দুর্নীতির মামলাকারীরই, ববিতা সরকারের চাকরি খারিজের নির্দেশ হাইকোর্টের

নিয়োগ দুর্নীতিতে একের পর এক সিবিআই তদন্ত তাঁর মামলার প্রেক্ষিতেই হয়েছিল। এবার সেই মামলাকারী ববিতা সরকারের চাকরি গেল হাইকোর্টের নির্দেশে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই ববিতা সরকারের চাকরি খারিজ করা হল।

প্রসঙ্গত উল্লেখ্য ববিতা সরকার চাকরি পেয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেই। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি খারিজ করে ববিতা সরকারকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়। এবার পর্ষদের নম্বরের তথ্য হাতে পাওয়ার পর চাকরি গেল ববিতা সরকারেরই।

ববিতা সরকারের চাকরি খারিজে নির্দেশ হাইকোর্টের

স্কুল সার্ভিস কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছেন ববিতা। তাই বেশি নম্বর দিয়েছে কমিশন। এমনই জানানো হেেয়ছে আদালতে। তথ্য প্রকাশ্যে আসার পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর চাকরি বাতিলের নির্দেশ দেন। মধ্যশিক্ষা পর্ষদকে চাকরির সুপারিশ পত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অপর মামলাকারী যিনি ববিতা সরকারের চেয়ে বেশি নম্বর পেয়েছিলেন তাঁকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিন সপ্তাহের মধ্যে অনামিকা রায়কে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা কোনও স্কুলেই তাঁকে চাকরি দিতে হবে বলে মধ্য শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অঙ্কিতা অধিকারীর কাছ থেেক পাওয়া ১৫ লক্ষ টাকা ববিতা সরকারকে ফেরত দিতে বলা হয়েছে।

ববিতা সরকারের চাকরি খারিজে নির্দেশ হাইকোর্টের

আগামী ১৯ মে-র মধ্যে ববিতা সরকারকে রেজিস্ট্রার জেনারেলের কাছে সেই ১৫ লক্ষ টাকা ববিতা সরকারকে জমা দিতে হবে। যদিও ববিতা সরকার আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে তিনি ১৯ তারিখের মধ্যে ১১ লক্ষ টাকা জমা দিতে পারবেন। বাকি ৪ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য তাঁকে ৩ মাস সময় দেওয়া হোক। ববিতা সরকারের সেই আবেদন শুনে আদালত তাঁকে ৫ জুন পর্যন্ত সময় দিয়েছে বাকি টাকা ফেরত দেওয়ার জন্য।

তবে ববিতা সরকার এক বছর চাকরি করে যে বেতন পেয়েছিলেন সেই টাকা ফেরত দিতে হবে না। একাদশ এবং দ্বাদশের পরীক্ষায় ববিতা বসতে পারবেন। আদালতের নির্দেশ শোনার পর কান্নায় ভেঙে পড়েন ববিতা সরকার। দীর্ঘ চার বছর অপেক্ষার পর চাকরি পেয়েছিলেন ববিতা। পর্ষদের ভুল তথ্যের জন্য এই পরিণতি হল। তিনি অভিযোগ করেছেন এতবার ভেরিফিকেশন করার পরেও আগে কেন পর্ষদ এই তথ্য দেয়নি। এটা একেবারেই কাম্য নয় বলে অভিযোগ করেছেন িতনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+