নবম ও দশম শ্রেণির নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টে
নবম ও দশম শ্রেণির নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টে
এসএসসির নবম এবং দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ। নতুন করে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামিকালের মধ্যে প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ফের সিবিআই তদন্তের নির্দেশ
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চরম নাটকীয় পরিস্থিতি। কলকাতা হাইকোর্ট এবার নবম ও দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। নতুন করে এফআইআর দােয়র করে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামিকালের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েেছ কলকাতা হাইকোর্ট। কেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা মিথ্যে বলছেন তা জানা জরুরি বলে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ফের জেরা করতে পারে সিবিআই
তদন্তের স্বার্থে ফের এসএসসির উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে জেরা করতে পারে সিবিআই। তার অনুমতি দিয়েছে আদালত। প্রসঙ্গত উল্লেখ্য এই নিয়োগ দুর্নীতি মামসায় বারবারই উঠে এসেছে শান্তি প্রসাদ সিনহার নাম। কেন শান্তি প্রসাদ সিনহা মিথ্যে কথা বলছেন তা জানা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ঘটনায় যদি কোনও রাজনৈতিক বক্তি বা মন্ত্রী জড়িত থাকে তাঁকে জেরা করার স্বাধীনতাও সিবিআইকে দিয়েছেন বিচারপতি। মন্ত্রীর চেম্বারে উপদেষ্টার সঙ্গে নিয়োগ সংক্রান্ত কোনও ৈবঠক হয়েছিল কিনা সেটাও চাইলে সিবিআই খতিয়ে দেখতে পারে বলে জানিয়েছেন বিচারপতি।

রাজ্যকে তদন্তের সুযোগ
এদিকে রাজ্যের তরফে আইনজীবীরা আদালতে অনুরোধ জানিয়েছেন এই মামলার তদন্তের সুযোগ দেওয়া হোক রাজ্যকে। সরকারি আইনজীবী আদালতে জানিয়েছেন, যদি কোনও বৈঠক হয়ে থাকে তাহলে মন্ত্রীর আপ্তসহায়কের চেম্বারে হয়ে থাকবে। কিন্তু মন্ত্রী এই বিষয়ে কিছু জানেন না। এসএসসির পক্ষ থেকেও এই বিষয়ে আলাদা করে তদন্তের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়র কোনও আবেদনই গ্রাহ্য করেননি। তিনি প্রথম থেকেই বলে আসছেন এই মামলায় দুর্নীিতর শিকড় পর্যন্ত পৌঁছনো জরুরি।

এসএসসি মামলায় জটিলতা
কয়েকদিন আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ডিভিশন বেঞ্চের সঙ্গে সিঙ্গল বেঞ্চের তুমুল বিবাদ হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশকে বারবার স্থগিতাদেশ দিচ্ছিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। তাতে প্রবল আপত্তি জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে নালিশ করেন। তার পরই এই মামলা থেকে একের পর এক বেঞ্চের বিচারপতিরা সরে যেতে শুরু করে।












Click it and Unblock the Notifications