রাজীবের অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ালে আপত্তি নেই সিবিআইয়ের
সারদা মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির ওপর আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে হাইকোর্টের।
সারদা মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির ওপর আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে হাইকোর্টের। কিন্তু তা বাড়ানো হলেও আপত্তি নেই সিবিআইয়ের। শুক্রবার বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে উল্লেখ করে জানাল সিবিআই।

প্রসঙ্গত, রাজীব কুমারের ওপর গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না আগামী ২০ অগাস্ট পর্যন্ত আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ রয়েছে হাইকোর্টের। কিন্তু সেটা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলেও সিবিআইয়ের আপত্তি নেই বলে শুক্রবার বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে অন্য একটি মামলার শুনানিতে জানান সিবিআইয়ের মূখ্য আইনজীবী ওয়াইজে দস্তুর।
সিবিআইয়ের কাছে রাজীব কুমারের হাজিরার নোটিশ সংক্রান্ত মামলার প্রসঙ্গে তিনি আরও জানান, আগামী ১৯ তারিখ থেকে গুরুত্বপূর্ণ মামলার কারণে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে থাকবেন তিনি। সেকারণেই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ সেপ্টেম্বর ধার্য করা হোক। কিন্তু এদিন তার বক্তব্যের প্রেক্ষিতে কোনও সিদ্ধান্ত জানাননি বিচারপতি। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ অগাস্ট।












Click it and Unblock the Notifications