বদলির নির্দেশ না মানলে বেতন বন্ধ হবে, কড়া বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর

শিক্ষক বদলি নিয়েও দুর্নীতির অভিযোগ। তাতেও টাকার লেনদেনের ঘটনা প্রকাশ্যে এসেছে

শিক্ষক বদলি মামলায় এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন, যদি বদলির নির্দেশ না মানা হয় তাহলে বেতন বন্ধ করে দেওয়া হবে। বদলির নির্দেশ মেনে স্কুলে না গেলে পরের মাস থেকে আর বেতন পাবেন না সেই শিক্ষক। ইতিমধ্যেই শিক্ষক বদলি নিয়ে একটি গাইডলাইন জারি করেছে রাজ্য সরকার।

বদলি নিয়ে নির্দেশ

বদলি নিয়ে নির্দেশ

শিক্ষকদের বদলিতেও দুর্নীিত। এই নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের করা হয়। তারপর থেকে সেই মামলা চলছে হাইকোর্টে। স্কুলের বদলি নিয়ে আর্থিক লেনদেনেরও অভিযোগ রয়েছে। এমনকী প্রভাব খাটিয়ে নিজেদের পছন্দ মত জায়গায় বদলি নিতে শুরু করেছিলেন। তারপরেই আদালতে এই নিয়ে মামলা হয়। সেই মামলায় শুক্রবার কড়া বার্তা দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি কোনও শিক্ষক বা শিক্ষিকা বদলির নির্দেশ না মানে। তাহলে তাঁর স্কুল বন্ধ হয়ে যাবে।

বদলি নিয়ে জটিলতা

বদলি নিয়ে জটিলতা

সকলেই নিজের নিজের পছন্দ মত বাড়ির কাছের জায়গায় কাজ করতে চান। তার জন্য একাধিক বদলির তালিকা পড়ে রয়েছে। কিন্তু এমন অনেক জায়গা রয়েছে যেখানে শিক্ষকরা চলে গেলে সেখানে স্কুল চালানো যাবে অর্থাৎ সেই স্কুলে আর কেউ শিক্ষক হয়ে যেতে চাইছে না। তাই নিয়ে তুমুল জটিলতা তৈরি হয়। তারপরেই প্রভাব খাটিয়ে একের পর এক বদ লির নির্দেশিকা প্রকাশ্যে আসতে শুরু করে।

গাইডলাইন রাজ্য সরকারের

গাইডলাইন রাজ্য সরকারের

শিক্ষক বদলি নিয়ে আদালতের নির্দেশেই গাইডলাইন জারি করেছিল রাজ্য সরকার। তাতে বলা হয়েছিল প্রতিটি স্কুলে কতজন শিক্ষক রয়েছেন সেটা আগে দেখতে হবে। তারপরে শিক্ষক এবং ছাত্রের সংখ্যা বিবেচনা করে বদলির অনুমোদন দেওয়া। শিক্ষকদের পছন্দমত জায়গায় বদলির কথা প্রাথমিক ভাবে বলা হয়েও স্কুলের ছাত্রীর সংখ্যার সঙ্গে শিক্ষকের অনুপাত বিচার করে তবেই তবেই বদলি দেওয়া হবে তাঁদেরকে। এই গাইড লাইনে অনুমোদন দিয়েছিল আদালতও।

বদলিতে কাদের অগ্রাধিকার

বদলিতে কাদের অগ্রাধিকার

বদলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছিল মহিলাদের। যাঁরা শারিরীক ভাবে প্রতিবন্ধী। যাঁদের বাড়িতে ছোট শিশু সন্তান রয়েছে এবং যাঁদের অবসরের সময় এগিয়ে আসছে। তাঁদের বেশি দূরের স্কুল থেেক বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে গাইডলাইনে দেওয়া হয়েছে। যাঁদের ২ বছরের কম সময় রয়েছে অবসর নেওয়ার ক্ষেত্রে তাঁদের যাতে বদলি না করা হয় দূরের কোনও স্কুলে সেটিও দেখা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+