হাইকোর্টে ধাক্কা উপার্যের, অবিলম্বে বিশ্বভারতীর হোস্টেল খোলার নির্দেশ বিচারপতির

হাইকোর্টে ধাক্কা উপার্যের, অবিলম্বে বিশ্বভারতীর হোস্টেল খোলার নির্দেশ বিচারপতির

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হোস্টেল অবিলম্বে খুলতে হবে। উপাচার্যকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত কয়েকদিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছিল ছাত্রদের বিক্ষোভে। তারপরেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। শেষে ছাত্রদের পক্ষেই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উপাচার্যকেও তীব্র ভর্ৎসনা করেছে আদালত।

হোস্টেল খোলার নির্দেশ

হোস্টেল খোলার নির্দেশ

করোনা সংক্রমণ কমলেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হোস্টেল খোলা হচ্ছে না। তাই নিয়ে গত কয়েক দিন ধরে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন ছাত্ররা। হোস্টেল না খোলার কারণে বাইরে থেকে এসে পড়ুয়ারা পড়াশোনা করতে পারছে না বিশ্ববিদ্যালয়ে। লাগাতার বিক্ষোভের পরেও সিদ্ধান্তে অনড় ছিলেন উপাচার্য। শেষে হোস্টেল খোলার জন্য মামলা হয় আদালতে। তাতে ছাত্রদের পক্ষেই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট । অবিলম্বে হোস্টেল খোলার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী পড়ুয়াদের ঘর বরাদ্দ করতে হবে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

উপাচার্যকে ভর্ৎসনা

উপাচার্যকে ভর্ৎসনা

আদালতে উপাচার্যকে তীব্র ভর্ৎসনা করা হয়েছে। আদালত বলেছে 'আপনি প্রশাসক, সব সমস্যাতেই পা ছুঁড়ে কাঁদলে হবে না'। বিচারপতি রাজশেখর মান্থা বলেছেন, আগামী ১১ মার্চ বিশ্বভারতীতে সেমিস্টার। তার আগে পড়ুয়ারা যাতে হস্টেলে ফিরতে পারেন তার ব্যবস্থা করতে হবে। যদি দরজা বন্ধ থাকে, তাহলে তালা ভেঙে হোস্টেলের ঘরে ঢুকতে দিতে হবে। মামলার শুনানি চলাকালীন আদালতে উপস্থিত ছিলেন বীরভূমের পুলিশ সুপার
নগেন্দ্র নাথ ত্রিপাঠিও। বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ নিয়ে তাঁর কাছে সোমবার আদালত রিপোর্ট তলব করেছিল। সেই রিপোর্ট আদালতে পেশ করেন পুলিশ সুপার।

পরীক্ষা নির্বেঘ্নে করার নির্দেশ

পরীক্ষা নির্বেঘ্নে করার নির্দেশ

হোস্টেলের ঘর ছাত্রদের েদওয়ার পাশাপাশি বিচারপতি রাজা শেখর মান্থা বলেছেন, পড়ুয়ারা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। বহিরাগতরা যাতে ভেতরে ঢুকতে না পারে সেকারণে দুটি গেটে পুলিশ থাকবেন। ছাত্রদেরও তরফে দুজন প্রতিনিধি, শান্তিনিকেতন থানার দুজন কনস্টেবল এবং বিশ্বভারতীর ছয় সদস্যের কমিটির উপস্থিতিতে তালা ভেঙে হস্টেল খোলার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী ছাত্রছাত্রীদের ঘর বরাদ্দ করতে হবে।

বিশ্বভারতীতে বিক্ষোভ

বিশ্বভারতীতে বিক্ষোভ

হোস্টেল খোলা সহ একাধিক দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছিল বিশ্বভারতীতে। প্রায় ২ দিন ধরেই বিশ্ববিদ্যালতে এক প্রকার অচলাবস্থা তৈরি হয়েছিল। ছাত্ররা প্রায় রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। প্রায় ২ দিন পর রেজিস্ট্রাকরে ঘোরাও মুক্ত করা হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছিল রেজিস্ট্রারকে। তারপরেই আদালতে মামলা করে ছাত্ররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+