রেলের গ্রুপ ডি পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
রেলের গ্রুপ ডি পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
২০১২ সালে রেলের গ্রুপ ডি (ইস্টার্ন জোন) পদে নিয়োগ নিয়ে পরীক্ষার পদ্ধতিগত ত্রুটি ছিল না বলে রায় দিয়েছিল ক্যাট (সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইবুনাল)। শুক্রবার ক্যাটের সেই নির্দেশকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

মামলাকারী চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, ইতিমধ্যেই এই পদে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। কিন্তু এখনও পর্যন্ত মামলাকারী চাকরিপ্রার্থীদের মধ্যে যারা পরবর্তী কোনও পরীক্ষায় বসেননি, রেলের রিক্রুটমেন্ট বোর্ডকে আদালতের নির্দেশ তাদের চাকরি দিতে হবে।
প্রায় হাজার খানেক প্রার্থীর নাম এই মামলায় নথিভূক্ত রয়েছে বলে জানান বিকাশবাবু। এতে নতুন করে করোনা সংকটে চাকরি পাওয়ার আশা দেখছেন চাকরি প্রার্থীরা।












Click it and Unblock the Notifications