রাতে পুজোর ঘোরায় ছাড় রাজ্যের, কিন্তু মণ্ডপে নো এন্ট্রি, নির্দেশিকা জারি হাইকোর্টের
রাতে পুজোর ঘোরায় ছাড় রাজ্যের, কিন্তু মণ্ডপে নো এন্ট্রি, নির্দেশিকা জারি হাইকোর্টের
নাইট কার্ফুতে ছাড় হলে কী হবে দুর্গাপুজোর মণ্ডবে ঢোকা যাবে না এবারও। নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। গতবারের ১৯ ও ২১ অক্টোবর দেওয়া নির্দেশ জারি রাখার আবেদন মেনে এবারেও মন্ডপে নো এন্ট্রি থাকছে। রাজ্যের তরফে এডভোকেট জেনারেল আদালতে জানান, রাজ্য মন্ডপ নো এন্ট্রি রাখার নির্দেশ দিলে আপত্তি করবে না। ফলে এবারেও দুর্গাপুজো থেকে কালী পুজোয় দর্শক শূন্য হতে যাচ্ছে মন্ডপ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

মণ্ডপে নো এন্ট্রি
গতবারের দুর্গাপুজোয় মণ্ডপে নো এন্ট্রির নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। এবারও পুজোর চারদিন মণ্ডপে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। শুধু দুর্গাপুজো নয় কালীপুজোতেও একই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। রাজ্যের তরফে হাইকোর্টের নির্দেশে কোনও আপত্তি জানানো হয়নি। কাজেই এবারও পুজোয় দূর থেকেই দুর্গাঠাকুর দেখতে হবে সকলকে।

রাতে পুজো ঘোরায় ছাড়
করোনা বিধি ৩০ অক্টোবর পর্যন্ত বহাল রেখেছে রাজ্য সরকার।গতকালই নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে করোনা সংক্রমণের আশঙ্কায় ৩০ অক্টোবর পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। তবে দুর্গাপুজোর চারদিন নাইট কার্ফু শিথিল করা হয়েছিল। অর্থাৎ রাতে পুজোর ঘোরাঘুরিতে ছাড় ঘোষণা করেছে রাজ্য সরকার। পুজোর চারদিন জমিেয় রাতে ঠাকুর দেখতে পারবেন সকলে নির্দেশিকায় বলা হয়।

চলবে না লোকাল ট্রেন
কিন্তু লোকাল ট্রেন পরিষেবা এখনও চলবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকাল ট্রেন পরিষেবা শুরু করলেই করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।কলকাতা সংলগ্ন জেলাগুলিতে করোনা টিকাকরণ সম্পূর্ণ না করা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন তিনি। কাজেই পুজোয় লোকাল ট্রেন চলবে না।

মণ্ডপে বিধিনিষেধ
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে মণ্ডপে করোনা বিধি মানার নির্দেশ দিয়েছেন তিনি। মাস্ক, স্যানিটাইজার সহ একাধিক দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে। তিনদিক খোলা মণ্ডপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মণ্ডপের করোনা বিধি মেনেই যাতে সব আয়োজন করা হয় এবং পুজো দেওয়া ও পুস্পাঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও যেন সব বিধিনিষেধ মেনে কাজ করা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications