SSC শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

SSC শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

SSC শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজ মামলার শুনানিতে বলেছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর অথবা ডিজি পদমর্যাদার কোনও আধিকারীক এই দুর্নীতির কারণ অনুসন্ধান করবে এবং ১৫ দিনের মধ্যে আদাতে রিপোর্ট জমা দিতে হবে।

SSC শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

এসএসসি-র নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি হয়েছে। এই নিেয় হাইকোর্টে মামলা পর্যন্ত গড়ায়। বুধবার হাইকোর্টে বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুরু হয় শুনানি। মামলা কারীদের অভিযোগ ছিল এসএসসির নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যপক দুর্নীিত হয়েছে। প্যানেলে নাম না থাকার পরেও অনেককে নিয়োগ করা হয়েছে। যাঁদের প্যানেলে নাম ছিল তাঁদের নিয়োগ করা হচ্ছে না। আদলতে এমনই অভিযোগ করেছেন মামলাকারীরা।

এই ঘটনা কী ভাবে সম্ভব তা নিয়ে বিশ্বয় প্রকাশ করেছে আদালত। ২০১৯ সালে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছিল আদালত। ১ জানুয়ারি সেই কমিটি গঠন করা হয়। সেই কমিটির নজরদারিতেই চলেছিল নিয়োগ প্রক্রিয়া। তার পরেও কীভাবে এই ভাবে অনিয়ম ঘটল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিবিআইকে কারণ অনুসন্ধানের নির্দেশ দিেয়ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কমিটির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই দুর্নীতির সঙ্গে কোনও প্রভাবশালীর হাত রয়েছে কিনা। অথবা কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে বলা হয়েছে। দুর্নীতি কতদূর বিস্তৃত হয়েছে সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে। ১ মাসের মধ্যে সিবিআইকে কারণ অনুসন্ধান করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর অথবা ডিজি পদমর্যাদার অধিকারীদের দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২১ মার্চ। এর আগেও এসএসসির গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবং একাধিক নিয়োগ বাতিলও করা হয়েছিল। আদালতের পক্ষ থেকে তীব্র ভর্ৎসনা করা হয়েছিল এসএসসির প্রধানকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+