রেল বোর্ডের আর্থিক প্রতারণা মামলায় আপাতত স্বস্তি মুকুলের
রেল বোর্ডের কমিটির সদস্য করিয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার মামলায় আপাতত স্বস্তি বিজেপি নেতা মুকুল রায়ের।
রেল বোর্ডের কমিটির সদস্য করিয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার মামলায় আপাতত স্বস্তি বিজেপি নেতা মুকুল রায়ের। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি আগামী ২ সেপ্টেম্বর হাইকোর্টের রেগুলার বেঞ্চে।
রেল বোর্ডের কমিটির সদস্য করিয়ে দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৪৬ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত সপ্তাহে গ্রেফতার হয় বিজেপির মজদুর ট্রেড ইউনিয়ন নেতা তথা টলিউডে বিজেপি সংগঠনের সভাপতি বাবান ঘোষ। এই প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় নাম জড়ায় মুকুল রায়েরও। তাই আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল। তার আইনজীবীর দাবি, তিনি এর সাথে কোনও ভাবেই যুক্ত নন। তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁসানো হচ্ছে।












Click it and Unblock the Notifications