গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতিতে ১,৯১১ জনের চাকরি বাতিল, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় ১,৯১১ জনের চাকরি খারিজ করল কলকাতা হাইকোর্ট
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ১,৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে সুবীরেশ ভট্টাচার্যকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর আমলেই এই নিয়োগ গুলি হয়েছিল বলে অভিযোগ।

১,৯১১ জনের চাকরি বাতিল
ফের চাকরি বাতিলেন নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবার গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যা ১,৯১১ জনের নিয়োগ বাতিলেন নির্দেশ দিয়েছেন। তাঁদের সুপারিশ পত্র বৈধ নয় বলে জানিয়েছেন বিচারপতি। অবিলম্বে নোটিস জারি করে তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে এতদিন তাঁরা যা বেতন পেয়েছেন তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বসতে পারবেন না
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন গ্রুপ ডি মামলার শুনানিতে জানিয়েছেন, আমার পর্যবেক্ষণে এই নিয়োগ পত্র বৈধ নয়। কাজেই ১৯১১ জনের নিয়োগ বেআইনি। তাই এই ১,৯১১ জনের নিয়োগ বাতিল রা হল। নোটিস জারি করে স্কুল সার্ভিস কমিশনকে তাঁদের চাকরি খারিজ করতে হবে। তাঁদের বেতন ফেরত দিতে হবে এবং আর কোনও সরকারী পরীক্ষায় তাঁরা বসতে পারবেন না। সরকারি চাকরির পরীক্ষায় বসতে হলে তাঁদের আদালতের অনুমতি নিতে এবে। এবং নিজেদের নির্দোষ প্রমাণ করতে হবে।

সুবীরেশ ভট্টাচার্যকে যুক্ত করার নির্দেশ
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, 'সত্যি কথা বলতে হবে সুবীরেশ ভট্টাচার্যকে। তিনি যদি না বলেন তাহলে তাঁকেই দুর্নীতির মাথা হিসেবে ধরে নেওয়া হবে।' সেই সঙ্গে বিচারপতি বলেছেন,' সুবীরেশ ভট্টাচার্য যদি নাম বলতে ভয়পান তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়া হবে।' একই সঙ্গে নিজেকে নির্দোষ প্রমাণিত না করা পর্যন্ত নিজের স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি তিনি ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছেন।

পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করার অনুমতি
নিয়োগ দুর্নীতির কিংপিনদের ধরতে প্রয়োজনে তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়কেও জেরা করতে পারেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য আদালতে পেশ করেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোটি কোটি টাকা নেওয়ার দাবি করেছেন তাঁরা। মানিক ভট্টাচার্য এবং কুন্তল ঘোষের যোগসাজসের একাধিক প্রমাণ দিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications