Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্কুলের ফি সহ খরচ খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

স্কুলের ফি সহ খরচ খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

রাজ্যের বেসরকারি স্কুলের ফি সহ বিভিন্ন খাতে খরচের বিষয় খতিয়ে দেখতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। স্কুলের বকেয়া বেতন মুকুবের আবেদন নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সোমবার হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

স্কুলের ফি সহ খরচ খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

এদিন হাইকোর্টের প্রস্তাবিত দুইজন কমিটির মধ্যে ডিভিশন বেঞ্চের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সুরঞ্জন দাশগুপ্তের নাম প্রস্তাব করা হয়েছে। অপর জনের নাম জানাবে রাজ্যের তরফে এডভোকেট জেনারেল। মঙ্গলবার কমিটির অপর সদস্যের নাম জানানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

এদিন ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বেসরকারি স্কুলের ফিস সংক্রান্ত বিষয় খতিয়ে দেখবে এই কমিটি। সেইজন্য-ই গড়া হয়েছে এই কমিটি। এদিন মামলার শুনানির সময় প্রায় ১২১ টি স্কুল কোন ক্ষেত্রে কী খরচ করছে, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট চান বিচারপতি। এরপরই স্থির হয় এই বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কারণ আলাদা কমিটি থাকলে স্কুলগুলি কোন ক্ষেত্রে কী খরচ করছে, সে বিষয়ে স্বচ্ছ ধারণা থাকবে বলে জানান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, লকডাউনের কারণে রাজ্যের সব স্কুল বন্ধ রয়েছে। রাজ্যের প্রাইভেট স্কুলগুলো লকডাউনের মধ্যেও বন্ধ থাকা সত্ত্বেও স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে ক্লাসের ফি, শিক্ষকদের বেতন সহ অন্যান্য খরচ খরচা বাবদ অতিরিক্ত ফি ধার্য করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিভাবকদের পক্ষে তা দেওয়া দুর্বিষহ হয়ে উঠেছে। তাই ফি মুকুবের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন মামলাকারী ভিনীত রূইয়া। সেই মামলার শুনানি ছিল এদিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+