১২ জন প্রাক্তন জওয়ানের ২০ বছরের বকেয়া দেওয়ার নির্দেশ আদালতের
১২ জন প্রাক্তন সেনা জওয়ানের ২০ বছরের বকেয়া সহ অবকাশকালীন ভাতা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
১২ জন প্রাক্তন সেনা জওয়ানের ২০ বছরের বকেয়া সহ অবকাশকালীন ভাতা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিজিকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্টের গাইড লাইন অনুযায়ী প্রাক্তন সেনা কর্মীদের প্রাপ্য মিটিয়ে দিতে।

উল্লেখ্য, গত ২৫ বছর ধরে একশো তিরিশ কোটি মানুষের নিরাপত্তা দিয়েও নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন ১২ জন প্রাক্তন সেনা জওয়ান।
মামলাকারী সুজিত গোলদার সহ ১২ জন প্রাক্তন ভারতীয় সেনাকর্মীর জাওয়ানের পক্ষের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় জানান, 'গত ২৫ বছর বিএসএফের চাকুরী করেছেন এনারা। দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করেছেন। কেউ কেউ অবসর নিয়েছেন আবার কেউ কেউ সেছায় অবসর নিলেও তাদের বকেয়া অর্থ পাননি। তাই আদালতের দ্বারস্থ।
তাদের দাবি, 'তারা ইন্সপেক্টর পদ মর্যাদার। দীর্ঘ চাকুরী জীবনে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তার সত্বেও তাদের পেনশন চালু হলেও কেন্দ্রীয় সরকারের স্কিম অনুযায়ী যা তাদের প্রাপ্য। তাঁরা তা পাচ্ছেন না।












Click it and Unblock the Notifications