গ্রুপ ডি পদে নিয়োগে বেনিয়ম! SSC সচিবকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের, দুপুর ৩টের মধ্যে নথি পেশের নির্দেশ
গ্রুপ ডি পদে নিয়োগে বেনিয়ম! SSC সচিবকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের, দুপুর ৩টের মধ্যে নথি পেশের নির্দেশ
গ্রুপ-ডি নিয়োেগ চরম দুর্নীতির অভিযোগ এএসসি কমিশনের বিরুদ্ধে। হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়ে এসএসসি সচিবকে তীব্র ভর্ৎসনা করেন। কীভাবে ২৫ জনকে নিয়োগ করা হল তা সব নথি দুপুর ৩টের মধ্যে পেশ করতে বলা হয়েছে কোর্টে। দুপুর ৩টেয় ফের মামলার শুনানি রয়েছে। নিয়োগে দুর্নীতি একেবারেই বরদাস্ত নয় বলে তীব্র তিরস্কার করেছেন বিচারপতি। রাজ্যের পক্ষ থেকে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে তদন্তের আর্জি জানানো হয়েছে।

স্কুলে গ্রুপ -ডি কর্মী নিয়োগে বিপুল দুর্নীতির অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে।গতকাল থেকেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। আজ সকালে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে মামলা। তার শুনানিতে এসএসসির সচিবকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। এভাবে নিয়োগে দুর্নীতি একেবারেই বরদাস্ত নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিচারপতি বলেছেন, 'আপনাদের উপর আমাদের ভরসা নেই। আপনারা কি তদন্ত করবেন আমি জানি। রোজই কিছু না কিছু অনিয়ম সামনে আসছে। এই মামলায় সিবিআই-কে তদন্ত করতে বলব। সিআইএসএফ-কে বলব আপনাদের অফিসের দখল নিতে। পুরো কমিশন বরখাস্ত করে দেব। নিয়োগ নিয়ে এই দুর্নীতি চলতে পারে না'।
রাজ্য সরকারের তরফ থেকে যদিও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ে তদন্তে করা হবে বলে আদালতে আর্জি জানানো হয়েছে। নিয়োগের চিঠি কি কমিশনের আঞ্চলিক অফিস থেকে গিয়েছে তা নিয়ে কমিশনের কাছে জানতে চেয়েছে তিনি। দুপুর তিনটের মধ্যে গ্রুপ ডি পদে ২৫ জনের নিয়োগ বিস্তারিত তথ্য পেশ করতে বলা হয়েছে কোর্টে। দুপুর ৩টের মধ্যে ফের মামলার শুনানি রয়েছে। এদিকে বিধানসভা এই নিয়ে উত্তাল হয়ে উঠেছে। নিয়োগে একাধিক দুর্নীতি চলছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন এসএসসি থেকে সর্বত্র দুর্নীতি চলছে। এসএসএসির ফল প্রকাশ করেও ফিরিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষিত যুবক যুবতীদের ৫০০০ টাকার চাকরি দেওয়া হচ্ছে। যে হারে জিনিসের দাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বেড়েছে তাতে ৫০০০ টাকায় সংসার চলে না। সেটা ভুলে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেকারণে দুয়ারে রেশন প্রকল্পে ৪২ হাজার কর্মীর বেতন ৫০০০ টাকা করে দিতে চাইছেন তিনি। বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা বঞ্চিত বলে জানিয়েছেন তিনি।
প্রতিবাদে বিধানসভায় ওয়াকআউট করে বিজেপি। বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামি ৩ মাসের মধ্যে রাজ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। তাই নিয়েও তীব্র আক্রমণ করেছে বিজেপি। দুয়ারে রেশন প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র নিশানা করেছেন বিেজপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমনই অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications