সিঁথি থানার কাস্টোডিয়াল ডেথ নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের
সিঁথি থানার কাস্টোডিয়াল ডেথ নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের
সিঁথি থানার কাস্টোডিয়াল ডেথ নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ২৫ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।

মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণ ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে মামলাকারির আইনজীবী ধীরাজ ত্রিবেদীরা জানান, সোমবার চোরাই মাল বিক্রির অভিযোগে রাজকুমার সাউ (৫৪) নামে একজনকে আটক করে পুলিশ। জেরার সময়ে পুলিশের লোকাপে পিটিয়েই ওই প্রৌঢ়কে পিটিয়ে মারা হয়েছে বলে প্রৌঢ়ার পরিবারের দাবি। পরিবারের বক্তব্য, বাড়ি থেকে সুস্থ অবস্থাতেই বেরিয়েছিলেন মানুষটি। থানাতেও ঢুকেছিলেন সুস্থ শরীরে। কিন্তু মৃত অবস্থায় তাঁকে বের করা হয়েছে।
আইনজীবীদের দাবি, মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, ঘটনার সিবিআই তদন্তের আর্জি জানান তারা।
তবে এদিন রাজ্যের তরফে আইনজীবী অভ্রতোষ মজুমদার আদালতে জানান, ইতিমধ্যেই ঘটনার প্রেক্ষিতে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। মানবাধিকার কমিশনের গাইডলাইন মেনে মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে। তার ভিডিওগ্রাফও করা হয়েছে।












Click it and Unblock the Notifications