Kolkata-Dhaka Maitree Express: কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল, কীভাবে টিকিট মূল্য ফেরত নেবেন

Kolkata-Dhaka Maitree Express: সংরক্ষণ ইস্যুতে উত্তাল বাংলাদেশ (Bangladesh Quota Protest)। যদিও এই ইস্যুতে রবিবার ঐতিহাসিক রায় জানিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। বাতিল হয়ে হাইকোর্টের রায়। সেই মতো এখন থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে পূরণ করা হবে।

কিন্তু এরপরেও পরিস্থিতি স্বাভাবিক নয়। এখনও রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় অশান্তির আগুন জ্বলছে। বন্ধ রয়েছে ট্রেন সহ একাধিক পরিষেবা। যার জেরে ছাড়ল না কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (Kolkata-Dhaka Maitree Express)।

Maitree Express

আজ সোমবার কলকাতা স্টেশন থেকে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (Kolkata-Dhaka Maitree Express) ছাড়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এমনকি বুধবারও ঢাকা-কলকাতা মৈত্র এক্সপ্রেস (Kolkata-Dhaka Maitree Express) ছাড়ার কথা ছিল সেটিও বাতিল করা হয়েছে। ট্রেন বাতিলের কারনে ট্রেনের টিকিটের ভাড়া সম্পূর্ণ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। কীভাবে-কোথায় টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে সে বিষয়েও জানানো হয়েছে। রয়েছে এজন্য কিছু শর্ত।

যেমন কলকাতার বিভিন্ন স্টেশনে থাকা টিকিট কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত পাওয়া যাবে। টিকিট যদি কোনও ভাবে হারিয়ে যায় কিংবা খুঁজে না পাওয়া গেলে টিকিটের মূল্য কোনও ভাবেই ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি বিদেশি পর্যটকদের জন্য যে কাউন্টার খোলা হয়েছে সেখানে পিআরএসের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। এক্ষেত্রে কোনও টিডিআর ইস্যু করা হবে না বলেও জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, আগেই মিতালী এক্সপ্রেস বাতিল করা হয় ভারতীয় রেলের তরফে। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার মধ্যে চলাচল করে এই এক্সপ্রেস (Mitali Express)। পরিস্থিতি বিবেচনা করেই ট্রেনের যাত্রা আপাতত বাতিল করা হয়েছে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে।

এই প্রসঙ্গে শনিবারই জলপাইগুড়িতে রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস সুরেন্দ্র কুমার জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মিতালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে অশান্তির জেরে বন্ধন এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের তরফে সবুজ সঙ্কেত পেলেই এই বিষয়ে চলাচল সিদ্ধান্ত নিতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+