আজ সরস্বতী পুজো, বিদ্যাদেবীর আরাধনায় মেতেছে রাজ্য

গত দু'দিন ধরেই রাস্তার পথের মোড়ে মোড়ে মূর্তি কেনার ভিড়। ফল-সবজির দোকানে তিল ধারণের জায়গা নেই। এদিকে ফলের বাজার আগুন। তাতে কী পুজো তো আর বছরে রোজ রোজ আসছে না। তার উপর ছেলেমেয়ের পড়াশোনার ব্যাপার নিয়ে নো কম্প্রোমাইজ বাবা-মাদের। আর কুল কেনা তো মাস্ট। আজকের দিনে তো অনেকে আবার নিজের প্রেমিক বা প্রেমিকাকে উপহারও দিয়ে থাকেন। অনেকে আবার প্রোপোজ করার জন্যই আজকের দিনটা বেছে নেন।
এদিকে শীতের আমেজটা আরও জমিয়ে দিয়েছে প্রেমের এই মরশুমকে। টানা ১০ দিন ধরে একই রকম রয়েছে শীতের প্রকোপ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি কম। সরস্বতী পুজোর সকালে শহরের তাপমাত্রা পৌছয় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সকাল ও রাতের দিকে শীতের অনুভুতি বেশ তীব্র। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদের তীব্রতা অনুভুত হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে শীতের এই পরিস্থিতি আরও কিছুদিন বজায় থাকবে।












Click it and Unblock the Notifications