কেক, ওয়াইন, টার্কিতে আজ বড়দিনের দেদার মজা
আবহাওয়ায় তাপমাত্রার পারদ যত কমছে তত বাড়ছে উৎসবমুখর শহরের উষ্ণতা। মধ্যরাতের সেই চিরকালীন মাদকতা বজায় রেখেই পার্কস্ট্রিটের পথে উপচে পড়া উচ্ছাস জানিয়ে দিল আজ বড়দিন।
গীর্জায় প্রার্থনার সুরেলা আওয়াজ, কেক, ওয়াইনে একেবারে উৎসবের আমেজ। রাস্তায় তরুণ তরুণীদের ঝাঁক। লাল রঙা সান্তা টুপি, আলো জ্বলা হেয়ারব্যান্ড, অ্যাক্সেসরিজ যেন আজ আরও বেশি উজ্জ্বল। গীর্জায় মধ্যরাতের প্রার্থনায় হাজির খোদ মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেন্ট পল্স ক্যাথিড্রালের প্রার্থনায় মুখ্যমন্ত্রী সামিল হয়েছিলেন। পাশাপাশি সন্ধ্যেবেলায় সেন্ট জেভিয়ার্স কলেজে আর্চবিশপ চমাস ডিসুজা ও কেলেজের অধ্যক্ষ ফেলিক্স রাজকে সানন্দে মুখে কেক তুলে দিলেন তিনি।

আল্যান পার্কের বড়দিন স্পেশ্যাল গান বাজনা, বো বারাকে এদিনের মেজাজই আলাদা। তাছাড়া ছোট বড় রেস্তোরাঁর বাইরে যেন থিকথিকে ভিড়। কখন ভিতরে ঢুকে খাওয়ার সুযোগ হবে জানা নেই, তবুও যেন অপেক্ষাতেই আনন্দ।
রাতের ভিড়টা পার্কস্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিন্ডসে তে আবদ্ধ থাকলেও বড়দিনের সকাল কিন্তু গড়ের মাঠ, নিক্কো পার্ক, চিড়িয়াখানা, জাদুঘরে ভাগ হয়ে গিয়েছে। উপছে পড়েছে ভিড়। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চেও যেন পা রাখা যাচ্ছে না। কে খ্রীষ্ট ধর্মের আর কেই বা হিন্দু বোঝা দায়।
রাস্তার মোড়ে মোড়ে কোথায় ছোট কোথাও ইয়া বড় ক্রিস্টমাস ট্রি। আলো, তারা, চমকমে বলে সেজেগুজি পরিপাটি। নাইটক্লাব, পাবগুলিতে নজরদারি থাকলেও নিয়ন্ত্রণ নেই কোনও। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) রাজীব মিশ্র জানান, সন্ধে ছ'টা থেকে রাত ১০টা অবধি পার্ক স্ট্রিটে যানবাহন চলাচল বন্ধ থাকবে। উত্সবের আনন্দ নির্বিঘ্ন রাখতে শহর জুড়ে ১০ হাজারের বেশি পুলিশ নামছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications