মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই বইমেলা নিয়ে বড় সিদ্ধান্ত! রইল মেলার খুঁটিনাটি তথ্য
প্রায় এক মাস পিছিয়ে গেল কলকাতা মেলা। যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে আতঙ্কিত সবাই। আর সেখানে দাঁড়িয়ে ফের একবার পিছিয়ে গেল বইমেলার শুরুর দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবার বইমেলা। ঠিক ছিল ৩১ জা
প্রায় এক মাস পিছিয়ে গেল কলকাতা মেলা। যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে আতঙ্কিত সবাই। আর সেখানে দাঁড়িয়ে ফের একবার পিছিয়ে গেল বইমেলার শুরুর দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবার বইমেলা। ঠিক ছিল ৩১ জানুয়ারি থেকে মেলা শুরু হবে।

কিন্তু সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে বইমেলা হবে কিনা তা নিয়ে একটা সংশয় ছিল। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয় আজ সোমবার। আর এরপরেও মেলার দিন পিছানোর দিন সিদ্ধান্ত নেওয়া হয়। গিল্ডের তরফে জানানো হয়েছে যে, করোনা পরিস্থিতি এবং বিধাননগর ভোটের দিকে তাকিয়ে এই মেলা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে বলে জানানো হয়েছে গিল্ডের তরফে। আর সেদিকেই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিচ্ছে গিল্ড। যদিও ৩১ জানুয়ারি মেলা হবে বলে ধরে নিয়েই যাবতীয় কাজ সারা হয়ে গিয়েছে। তবে বাকি কাজগুলিও এর মধ্যেই সেরে ফেলা হবে বইমেলার আয়োজক সংস্থা 'পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড' জানিয়েছে। সল্টলেকের সেন্ট্রাল পার্কেই হবে এবারের বইমেলা।
উল্লেখ্য প্রত্যেকদিন কলকাতা সহ গোটা রাজ্যে কয়েক হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন। আর সেখানে দাঁড়িয়ে গত কয়েকদিন আগেই ব্যক্তিগত মতামতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যা অবস্থা তাতে আগামী দুমাস সমস্ত জমায়েত বন্ধ রাখ উচিৎ। গঙ্গাসাগর এবং ভোট প্রসঙ্গে এমনটাই ছিল তাঁর মত। যদিও তা নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি।
যদিও এই অবস্থায় গত কয়েকদিন আগে মেলাতে ছাড় দেয় রাজ্য সরকার। আর তাতে বইমেলা হতে পারে বলে একটা জল্পনা তৈরি হয়। যদিও এই অবস্থায় খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরেই মেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১২ জানুয়ারি সেখানে ভোট রয়েছে। সম্ভবত ১৫ জানুয়ারি ভোট গণনা হবে। ফলে আদর্শ আচরন বিধি জারি থাকবে। আর এরপরেও সেন্ট্রাল পার্কে মেলার প্রস্তুতি পুরো দমে শুরু হবে বলে জানা যাচ্ছে। করোনা সংক্রমণের কারণে ২০২১ সালে বইমেলা হতে পারেনি। প্রায় দীর্ঘদিন পর ফের বইমেলাকে ঘিরে কার্যত আশার আলো দেখতে শুরু করেছেন বইপ্রেমীরা।












Click it and Unblock the Notifications