Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Year 2025: মায়াবী আলো, আর স্বল্প পোশাকে দেদার নাচ! বাংলায় বছর শেষের রাত যখন সাহসী

New Year 2025: ২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে (New Year 2025) স্বাগত জানাল বিশ্ববাসী। বর্ষবরণের রাতে আনন্দে মেতে উঠল গোটা বাংলা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আনন্দে মাতোয়ারা আট থেকে আশি! পার্কস্ট্রিট সহ কলকাতার সর্বত্র একেবারে উপঝে পড়া ভিড়। লাল মাটির জেলা বাঁকুড়াও তার ব্যতিক্রম না। আর সে কারণেই নতুনকে স্বাগত জানাতে আলোর রোশনাই সেজে উঠেছে জয়পুরের বনফূল রিসর্ট। ঝলমল করছে পুরো রিসর্ট। রাত যতই বাড়ছে ততই ভিড় বাড়ছে মানুষের।

বর্ষবরণের রাত মানেই উৎসবের রাত। নতুন বছরের (New Year 2025) শুরুতে, বছরের শেষ রাতে প্রত্যেকেই আনন্দে মেতে ওঠেন। ছন্দে ফেস্টিভ মুডে জয়পুরের এই রিসর্টে আসা মানুষও।

New Year 2025

একদিকে মঞ্চে যখন প্রখ্যাত শিল্পীদের সূর মূর্ছণা ছড়িয়ে পড়ছে দিকে দিকে, ঠিক তখনই খোলা আকাশের নিচে ধামসা মাদলের তালে নাচে গানে আসর জমিয়ে ফেলেছেন আদিবাসী শিল্পীরা।

সুন্দর পরিবেশ, সুন্দর উপস্থাপনা, নতুন বছরকে স্বাগত জানাতে এর চেয়ে ভালো কিছু হয়না, বলছেন এখানে আসা মানুষজনই। নতুন বছরের শুরুতেই এই মুহূর্তটা তাদের কাছে অনেক দামি হয়ে রইল বলেই তারা জানান।

New Year 2025: বর্ষ বরণে মেতে উঠছে শিল্পাঞ্চল দুর্গাপুর

বছরের শেষ রজনীর সঙ্গে সঙ্গে বর্ষ বরণে মেতে উঠছে শিল্পাঞ্চল দুর্গাপুর। শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের পানশালাগুলিতে চলছে নাচ গানের অনুষ্ঠান l ঘড়ির কাঁটা ১২ টা বাজতেই আনন্দ উচ্ছ্বাস ধরা দেয় মানুষের মধ্যে। এ ভাবেই আরো একটা নতুন বছর চলে এলো l উৎসবের রাত জমে উঠেছে হুল্লোড় আর উচ্ছাসে l

New Year 2025: উৎসবমুখর দীঘা

নতুন বর্ষবরণের রাতে বাংলার সমুদ্র সৈকত দীঘা-মন্দারমনিতেও পর্যটকদের উল্লাস। আলোয় সেজেছে দিঘার রাস্তাঘাট। রকমারি ভাবে সাজানো হয়েছে দিঘার হোটেলগুলিকে। উপচে পড়া ভীড় রয়েছে সমুদ্র সৈকত জুড়ে।

Year 2025

একই সঙ্গে প্রশাসনিক নজরদারি ও সর্তকতা জারি রয়েছে। বছর শুরুতে সমুদ্রকে উপভোগ করতে পর্যটক ভরপুর। প্রশাসনিক সতর্কতায় উৎসবমুখর দীঘা।

শুধু বাংলা নয়, গোটা দেশের মানুষ নতুন বছরকে স্বাগত জানিয়েছে। একেবারে সেলিব্রেশনের মুড সর্বত্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+