কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ফের ১০০ ছুঁই ছুঁই, পিছনেই উত্তর ২৪ পরগনা
কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ফের ১০০ ছুঁই ছুঁই, পিছনেই উত্তর ২৪ পরগনা
কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ফের ১০০ দোরগোড়ায় পৌঁছে গেল। কলকাতার ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতা এদিনও করোনার দৈনিক সংক্রমণে উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে সবার উপররে। তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণই শুধু ৫০-এর উপরে। বাকি ২১ জেলায় করোনার সংক্রমণ ৪০-এর নিচে। মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ের করোনা সংক্রমণও অনেক নিয়ন্ত্রণে। বাংলার সাত জেলায় ১০-এর নিচে সংক্রমণ হয়েছে এদিন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০০-র একটু উপরে রয়েছে। বাংলায় ৬১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৯৫ জন। উত্তর ২৪ পরগনায় ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমিত ৪০-এরও নিতে মাত্র ৩৫ জন। কলকাতার সংক্রমণ এদিন ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। দার্জিলিংয়ের করোনা সংক্রমণ এদিন ৪০ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১২১৮০। এদিন কলকাতায় ৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৯৭ জনের। এদিন মৃত্যু হয়নি কারও। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৬২২৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯৬০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭২ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২১২২৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬১৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৫৪৮১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৩১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৭৩৭৩ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫৩০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৮ জন। হুগলিতে ৩৫ জন বেড়ে আক্রান্ত ৮২৬৬১ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৭ জন, কোচবিহারে ২৭ জন, দার্জিলিংয়ে ৪০ জন, কালিম্পংয়ে ১২ জন, জলপাইগুড়িতে ৩১ জন, উত্তর দিনাজপুরে ৫ জন, দক্ষিণ দিনাজপুরে ৬ জন, মালদহে ৫ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৩১ জন, বীরভূমে ৭ জন, পুরুলিয়ায় ৪ জন, বাঁকুড়ায় ২২ জন, ঝাড়গ্রামে ১৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৬ জন, পূর্ব মেদিনীপুরে ৩৬ জন, পূর্ব বর্ধমানে ২৫ জন, পশ্চিম বর্ধমানে ১০ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications