কলকাতা-উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ প্রায় ৮০০, একনজরে জেলার ছবি
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণে উদ্বেগ বেড়েই চলেছে। সক্রিয়ের সংখ্যাও লাফিয়ে বাড়ছে দুই জেলায়। পুজোর আগে বাংলায় করোনা-ভীতি তীব্রতর হচ্ছে।
পুজোর মুখে আকাশ ছুঁতে চলেছে করোনা সংক্রমণ। কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না সংক্রমণে। জেলায় জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। আর তার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলার অবস্থা ভয়াবহ। শনিবার দৈনিক সংক্রমিতের সংখ্যা প্রায় ৮০০-র কাছাকাছি। দুই জেলায় সক্রিয়ের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গেল।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৬৫। উত্তর ২৪ পরগনায় এদিন ৭৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৭৮৪। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গিয়েছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৯৭১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৩৫৭।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
শনিবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৬৯০৩১। এদিন ৭৮৪ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৭১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৫৯৭১১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭৩৪৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬০৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৬৩৯৪২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৯২ জন। মৃত্যু হয়েছে মোট ১৩৫৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৫৫৫৬০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭০২৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬১৭ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২২০০৭। এদিন আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৬৪ জন। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২৫৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২১১১৬। হুগলিতে ১৪৮ জন বেড়ে আক্রান্ত ১৫৫৬৩ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৫৮০৩, কোচবিহারে ৭২৭৮, দার্জিলিংয়ে ৯৫৭৬, কালিম্পংয়ে ১২৭১, জলপাইগুড়িতে ৭৫১১, উত্তর দিনাজপুরে ৪৩০২, দক্ষিণ দিনাজপুরে ৬২৫০ মালদহে ৮৩৯১, মুর্শিদাবাদে ৭৪০৩, নদিয়ায় ৯৬৮৫, বীরভূমে ৫১২১, পুরুলিয়ায় ৪৪৬৯, বাঁকুড়ায় ৬৭৪৬, ঝাড়গ্রামে ১৩৪০, পশ্চিম মেদিনীপুরে ১১৯৫২, পূর্ব মেদিনীপুরে ১৩০৭২, পূর্ব বর্ধমানে ৬৩৯১, পশ্চিম বর্ধমানে ৮৭৬৭ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।












Click it and Unblock the Notifications