করোনা সংক্রমিতের সংখ্যা নিয়ে একে অপরকে টেক্কা কলকাতা ও উত্তর ২৪ পরগনার

করোনার সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে বাংলার দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা। দুই জেলাই পরস্পরকে টেক্কা দিচ্ছে দৈনিক সংক্রমণে। শনিবারও দুই জেলায় করোনা সংক্রমিত প্রায় ৭০০।

করোনার সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে বাংলার দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা। দুই জেলাই পরস্পরকে টেক্কা দিচ্ছে দৈনিক সংক্রমণে। শনিবারও দুই জেলায় করোনা সংক্রমিত প্রায় ৭০০। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক মৃতের সংখ্যাও প্রায় সমান সমান। এদিন দৈনিক সংক্রমণে সবার উপরে উত্তর ২৪ পরগনা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৮১। উত্তর ২৪ পরগনায় ৬৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৬৬৮। এদিন উত্তর ২৪ পরগনা ও কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা ফের পাঁচ হাজার ছুঁই ছুঁই। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৬৫২ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১০৬৪।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

শনিবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৫৩৮১৬। এদিন ৬৬৮ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৫২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৭২৩৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৯২৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৫০ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪৮৮৭৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। মৃত্যু হয়েছে মোট ১০৬৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪২৯৭৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৮৩৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৪৫ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৭৫৬১। এদিন আক্রান্ত হয়েছেন ১৭০ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩৪ জন। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ১৯৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৬৪৪৫। হুগলিতে ১৪০ জন বেড়ে আক্রান্ত ১২২১৫ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৪৩৭৫, কোচবিহারে ৫৪১৬, দার্জিলিংয়ে ৭৫৪৫, কালিম্পংয়ে ৮৯৪, জলপাইগুড়ি ৫৭৬৬, উত্তর দিনাজপুর ৩৪০৮, দক্ষিণ দিনাজপুর ৫১৮৯, মালদহ ৬৫৪১, মুর্শিদাবাদ ৫৫৮১, নদিয়া ৬৮৪৬, বীরভূম ৩৬১৬, পুরুলিয়া ৩১৯৮, বাঁকুড়া ৫১৭৮, ঝাড়গ্রাম ৬৯৬, পশ্চিম মেদিনীপুর ৯২৭৮, পূর্ব মেদিনীপুর ১০২২৪, পূর্ব বর্ধমান ৪৭০৩, পশ্চিম বর্ধমান ৬৮০৭ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+