কলকাতা ফের করোনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বাংলায়, উদ্বেগ মৃতের সংখ্যাতেও

কলকাতা ফের করোনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বাংলায়। করোনার সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনাও। শুক্রবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যায় সবার উপরে কলকাতা।

কলকাতা ফের করোনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বাংলায়। করোনার সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনাও। শুক্রবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যায় সবার উপরে কলকাতা। কলকাতায় আবার সংক্রমণ পৌঁছে গেল একদিনেই ৭০০ ছাড়িয়ে গেল। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক সংক্রমণ বাড়ছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩১০। উত্তর ২৪ পরগনায় এদিন ৬৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৭২০। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা ছ'হাজার ছুঁই ছুঁই। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৭৩৭ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১১৩২।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

শুক্রবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৫৭৮০১। এদিন ৭২০ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৩৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৫০৪৭৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৫৮৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৯২ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৫২৮০০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৫৫ জন। মৃত্যু হয়েছে মোট ১১৩২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৫৭২১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৯৪৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪২৭ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৮৬৫৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫৭৬ জন। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২২৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৭৮৫৪। হুগলিতে ১৫২ জন বেড়ে আক্রান্ত ১৩০৯৯ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৪৭৭৯, কোচবিহারে ৫৯৪৯, দার্জিলিংয়ে ৮০৫৯, কালিম্পংয়ে ১০০৪, জলপাইগুড়িতে ৬১৭৮, উত্তর দিনাজপুরে ৩৭২২, দক্ষিণ দিনাজপুরে ৫৪৪৬, মালদহে ৬৯৪১, মুর্শিদাবাদে ৬০৭৩, নদিয়ায় ৭৫৯৩, বীরভূমে ৪০৪৮, পুরুলিয়ায় ৩৬০৬, বাঁকুড়ায় ৫৬৬০, ঝাড়গ্রামে ৮৫৪, পশ্চিম মেদিনীপুরে ১০০২৯, পূর্ব মেদিনীপুরে ১১০১৭, পূর্ব বর্ধমানে ৫০৯৮, পশ্চিম বর্ধমানে ৭৩০৩ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+